ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌর এলাকার মিস্ত্রী পাড়ার একটি বাসা থেকে ১৩০(একশত ত্রিশ)গ্রাম হেরোইন ও নগদ অর্থ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।
আটক কৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার রামচন্দ্রপুরহাট গ্রামের সুধির চন্দ্র রবিদাসের ছেলে শ্রী শ্যামল রবিদাস (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৮ এপ্রিল (সোমবার) দুপুর ২টার সময় জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল (২৮ এপ্রিল) সোমবার সময় সকাল ৮ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩০(একশত ত্রিশ)গ্রাম হেরোইন, নগদ ৬৩,৪১০/-(তেষট্রি হাজার চারশত দশ)টাকা,০১টি স্মার্ট ফোন ও ০১টি হেরাইন পরিমাপক ডিজিটাল যন্ত্র সহ আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।


