IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> সুখী দাম্পত্যের ‘রহস্য’ ফাঁস করলেন অভিনেত্রী আনুশকা

সুখী দাম্পত্যের ‘রহস্য’ ফাঁস করলেন অভিনেত্রী আনুশকা

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০১৭ সালের ডিসেম্বর মাসে ইতালিতে বিয়ে করেন ভারতের অন্যতম জনপ্রিয় তারকা জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। তারপর থেকে দীর্ঘ ৭ বছরের সুখী দাম্পত্য বিরুষ্কার। তাদের এই সুখের সংসারে রয়েছে দুই সন্তান। ভামিকা ও আকায়। তবে আজকাল যেখানে বলিউড থেকে ক্রিকেট একের পর এক তারকার সম্পর্ক ভাঙার খবর মেলে, সেখানে বিরাট-আনুশকার সম্পর্ক নিয়ে কিন্তু কোনও নেতিবাচক খবর সামনে আসেনি। তাদের সম্পর্ক বিয়ের এত বছর পরেও বেশ মজবুত।

একবার তাদের এই সুখী এবং মজবুত সম্পর্কের ‘রহস্য’ (সিক্রেট) নিজেই ফাঁস করেছিলেন আনুশকা শর্মা। অভিনেত্রী জানিয়েছেন, কিভাবে তাদের দু’জনের সম্পর্কের সমীকরণটা বেশ মধুর।

আনুশকার কথায়, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, বোঝাপড়া এবং ব্যক্তিগত ছোট-বড় সকল বিষয়ে একে অপরের পাশে থাকা ভীষণ প্রয়োজনীয়, এটাই যেকোনও সম্পর্ককে মজবুত করে।

একইসঙ্গে আনুশকা মনে করেন, স্বামী-স্ত্রীর সম্পর্কে একে অপরকে স্পেস দেওয়াটা ভীষণ প্রয়োজন। তার কথায়, সম্পর্ক সুন্দর রাখতে পুরুষ-নারী দু’জনেরই সমান ভূমিকা থাকা দরকার।

অভিনেত্রী মনে করেন, একজন প্রকৃত ভদ্র লোক সকলের প্রতি শ্রদ্ধাশীল হন। প্রাণী থেকে মানুষ সকলের প্রতি দয়াশীল হওয়াও প্রয়োজনীয়। আর যেকোনও সম্পর্কে ভালো শ্রোতা হওয়া খুবই বাঞ্ছনীয়। সবচেয়ে বড়কথা অহংকারবোধ পাশে সরিয়ে রেখে সম্পর্ক তৈরি করতে হবে। আর এই সবগুলো দিক ঠিকঠাক এগিয়ে গেলেই একটা সম্পর্ক মজবুত হয়।

আনুশকার কথায়, স্বামী-স্ত্রীর সম্পর্কে রসবোধ থাকাও দরকারি। তারা একসঙ্গে থাকলে বোর্ড গেমে তিনি বিরাটকে কীভাবে হারিয়ে দেন, তাকে কীভাবে উত্যক্তও করেন, সেকথাও জানান অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31