ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বুধবার ভোরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে মো. ফজলে রাব্বি নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। নিহত রাব্বি উপজেলা সদরের ব্রীজ রোডে রাব্বি মেশিনারীজ এর সত্ত¡াধীকারি ও উপজেলার এনায়েতপুর ইউপির কালুশহর মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। সে তার পরিবার নিয়ে দোকানের উপরে দোতলায় ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে বুধবার ভোরে তার ভাড়া বাড়ির একটি ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। তারা আরো জানান, রাব্বি মাদকাসক্ত হয়ে বেশ কিছুদিন পুর্বে তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায়। পরে তার স্ত্রী-সন্তান তাকে আর দোকানে বসতে না দিয়ে নিজেরাই ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।#


