ধূমকেতু প্রতিবেদক : উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে। লফস মনে করে অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে।
যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। বিষয়গুলো কারও জন্য সুখকর নয়। মার্চ ও এপ্রিল মাসে অমানবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার চিত্র – দূর্গাপুর উপজেলায় বেড়া গ্রামের তানজিমুল ও দেবীপুর গ্রামের মহনা (১৮) নামে দুই শিশুর আত্মহত্যার চেষ্টা, পুঠিয়া উপজেলায় শিক্ষক দ্বারা শ্লীলতাহানির শিকার এক ছাত্রী,মোহনপুর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ,পবা উজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ,বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেরপুর গ্রামের মামুন (১২) নামের এক শিশুর আত্মহত্যা,নগরীতে (৯) বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেষ্টা,তানোরে এক কলেজ ছাত্রী (১৮) কে ধর্ষনের অভিযোগ,বাঘা উপজেলার চক ছাতারী গ্রামে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, বাগমারায় এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গোদাগাড়ীতে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, নগরীর শিরোইল কলোনিতে মরিউম (১) নামে এক শিশুকে অপহরণের চেষ্টা, তানোর উপজেলারআমেশা এলাকায় এক মাদ্রাসা ছাত্রী (১৪) কে ধর্ষনের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে, বাগমারা উপজেলায় আব্দুল্লাহ হোসেন (১৪) নামে এক শিশু নিখোঁজ, বাগমারা উপজেলায় ৬ বছরের এক ছেলে শিশু ধর্ষণের শিকার, দূর্গাপুর উপজেলার পাইকড়তলী গ্রামে জান্নতুন(২৫) ও তেবিলা গ্রামের তাহমিনা (৩০) আত্মহত্যা করে ,এছাড়াও আত্মহত্যার চেষ্টা করে একই উপজেলার পানানগর গ্রামের ময়নাবিবি(৪৫) কানপাড়া গ্রামের বিথি(৩০) কাশেমপুর গ্রামের ইরিনা খাতুন(২০), বাঘা উপজেলার মষিগ্রাম ইউনিয়নের গৌরাঙ্গপুরে এক নারীকে বিষ পান করিয়ে হত্যার চেষ্টা , বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা এক নারীকে, তানোরে এক নারীকে ধর্ষনের অভিযোগ,পুঠিয়া উপজেলায় এক নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ,নগরীতে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষনের অভিযোগ, তানোর উপজেলার সরনজাই মন্ডলপাড়া গ্রামে শরীফাবেগম(৩৫) নামে এক গৃহবধরূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, নগরীতে অটোরিক্সায় এক নারীকে যৌনহয়রানির অভিযোগ, রাবির দুই শিক্ষার্থীর শারীরিক হেনস্তার শিকার, তানোর উপজেলার কলমা ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগ শশুরের বিরুদ্ধে,দূগৃাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামে যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রী আরিফিন আক্তার বৃষ্টি(২২) কে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
এছাড়া পুঠিয়া উপজেলায় বারুইপুড় গ্রামে মোসাঃ সোমা (২৩)নামে এক নারীকে হত্যার অভিযোগ,নগরীতে এক নারী যৌন নির্যাতনের শিকার,নগরীতে এক নারীকে শারীরিক ভাবে মারধরের পর ধর্ষনের হুমকির অভিযোগ, বাঘায় এক নারী (২৪) কে ধর্ষনের অভিযোগ একই উপজেলার তুষার হোসেনের বিরুদ্ধে, দূর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন এক নারীর,বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডীপুর গ্রামে আসমানী খাতুন (২৮) নামে এক নারীকে ক্ষতিকর রাসায়নিক পান করানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে,মোহনপুর উপজেলায় হাবিবা বেওয়া(৪২) নামে এক নারীর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন,বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন এক নারীর,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন হয়রানির শিকার,বাগমারা উপজেলায় এক নারীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, নগরীতে মোসাঃ সেলিমা বেগম (৪৫) নামে এক নারীকে শ্লীলতাহানির ও ধর্ষনের চেষ্ঠার অভিযোগ আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে,এই ঘটনায় ওই নারীর আত্নহত্যা,নগরীতে মোসাঃ নিলা খাতুন (২৪) নামে এক নারীকে পিটিয়ে আহত, বাঘা উপজেলায় বৃষ্টি খাতুন (২৩) নামে এক নারী আত্নহত্যা করে, পুঠিয়ায় জুলেখা খাতুন রুলি (৩০) নামে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে এসে মারধরের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, বাঘমারা উপজেলায় হাসনা বেগম নামে (৫৫) নামে এক নারী নিখোঁজ, ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক।
লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী – শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।


