IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীর ছোটবনগ্রাম বারো রাস্তা মোড় ভেঙ্গে গোলচত্বর করার দাবিমানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজশাহীর ছোটবনগ্রাম বারো রাস্তা মোড় ভেঙ্গে গোলচত্বর করার দাবিমানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ছোটবনগ্রাম এলাকার অতি দুর্ঘটনাপ্রবণ বারো রাস্তা মোড় ভেঙ্গে গোলচত্বর করাসহ কতিপয় দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ ০৬ মে মঙ্গলবার, রাজশাহী সাহেববাজার জিরোপয়েন্ট এ সকাল ১০.৩০ টায় বরেন্দ্র অঞ্চলের তরুণ-যুবদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগরের উদ্যোগে এ মানববন্ধন ও স¥ারকলিপি প্রদান করা হয়।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যার চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিকের পরিচালনায় সভপতিত্ব করেন সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব মো. নাজমুল হোসেন রাজু।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী মহানগরীর ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম একটি হলো বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়ক এবং মোড়গুলোর মধ্যে অন্যতম হলো চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকার বারো রাস্তার মোড়। বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়কের এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিন্তু গোলচত্বর এবং নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার অভাবে এখানে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।
এখানে দুর্ঘটনার শিকার হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। রাস্তা নির্মাণ হওয়ার পর থেকে বারো রাস্তা মোড়ে প্রতিমাসে অন্তত ১০-১৫ টি ছোটবড় দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় প্রয়োজনীয় স্পিড ব্রেকার, ট্রাফিক নির্দেশিকা এবং কোন ট্রাফিক পুলিশ না থাকায় প্রচণ্ড গতিতে গাড়ি চালান চালকেরা। বক্তারা আর একটি প্রাণ ঝরে যাওয়ার আগেই গোলচত্বর নির্মাণের দাবি জানান।

এদিকে, মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি কে স্মারকলিপি প্রদান কালে তিনি আগামীকাল থেকে বারো রাস্তা মোড়ে গোলচত্বর নির্মাণের কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেন।

এছাড়াও স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক রাজশাহীর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বরাবর প্রদান করা হয়েছে। এবং রেজিস্ট্রিকৃত ডাকযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক); এলজিইডি, রাজশাহী জেলার নির্বাহী প্রকৌশলী; সওজ, সড়ক বিভাগ, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর প্রেরণ করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, রুলফাও রাজশাহীর নির্বাহী পরিচালক, আফজাল হোসেন; জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক, মাহমুদ জামাল কাদেরী; সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব মো. নাজমুল হোসেন রাজু; স্পেস রাজশাহীর নির্বাহী পরিচালক, মো. কামরান হাফিজ, নিসচা রাজশাহীর সাবেক সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু; জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সস্পাদক, সূভাষ চন্দ্র হেমব্রম; সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, সম্রাট রায়হানসহ প্রমুখ।

সবুজ সংহতি রাজশাহী মহানগরের আহ্বায়ক নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের স্বাক্ষরিত স্মারকলিপির দাবীসমুহ পাঠ করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনিম জামাল। দাবিসমূহ হলো- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম বারো রাস্তা মোড় ভেঙ্গে অতিদ্রুত সু-পরিকল্পিত একটি গোলচত্বর নির্মাণ করতে হবে; বারো রাস্তা মোড়সহ গুরুত্বপূর্ণ মোড়সমূহে সার্বক্ষনিক ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল ট্রাফিক সিগনাল চালু করতে হবে; নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঐ মোড়সহ সর্বত্র ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করতে হবে; নগরীর সড়কগুলোতে অতিদ্রুত শৃঙ্খলা ফেরাতে হবে। সড়কগুলোতে প্রয়োজনীয় স্পিড ব্রেকার ও ট্রাফিক নির্দেশিকা স্থাপন করতে হবে এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে; সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে এবং এই কাজে নগরীর স্থানীয় যুব সংগঠন সমূহকে সম্পৃক্ত করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31