IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় কারখানা শ্রমিকদের কর্মবিরতি

কুষ্টিয়ায় কারখানা শ্রমিকদের কর্মবিরতি

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় সাত দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন প্লাইউড, পার্টিকেল বোর্ডসহ বিভিন্ন পণ্য উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা।

বৃহস্পতিবার (৮ মে) এই কর্মসূচি চলাকালে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আশরাফ ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মকিবুল ইসলামকে বেধড়ক মারধর করা হয়। তাঁদের মধ্যে একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শ্রমিকেরা সকালে বিসিক শিল্পনগরীতে কারখানায় প্রবেশের পর কাজ না করে কর্মবিরতি শুরু করেন। দুই শিফটের কয়েক শ শ্রমিক এতে অংশ নেন। তাঁরা সাত দফা দাবি পেশ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলে ঘোষণা দেন। দাবিগুলোর মধ্যে আছে শ্রমিকদের বেতন-ভাতা মূল প্রতিষ্ঠান বিআরবি গ্রুপের শ্রমিকদের সঙ্গে সমন্বয় করা, ওভারটাইম বিল দেওয়া, ছুটির ব্যবস্থা ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগ।

পরে অনুষ্ঠিত বৈঠকে মালিকপক্ষের প্রতিশ্রুতি পেয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শ্রমিকেরা তাঁদের কর্মবিরতি তুলে নিয়ে পুনরায় কাজে যোগ দেন।

আন্দোলনে থাকা শ্রমিক আব্দুল করিম বলেন, ‘আমাদের পেশ করা দাবি পূরণের সময় বিকেল ৫টা পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা প্রতিষ্ঠানের ম্যানেজারসহ তিনজনকে মারধর করে। পরে সন্ধ্যা ৬টার দিকে বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবুর রহমান পাঁচ শ্রমিক প্রতিনিধি নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে দাবি শুনে তিনি তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে সাড়ে ৬টার দিকে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিই।’

নাম প্রকাশ না করে এক কর্মকর্তা জানান, কাঁচামালের অভাবে মাসের অধিকাংশ দিন প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ থাকে। এর মধ্যে গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলেও এমআরএসের শ্রমিকদের বাড়েনি। সেই দাবিতে তাঁরা আন্দোলনে নামেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31