ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান কেটে বাড়ি ফেরার পথে ভুটভুটি উল্টে ১০ শ্রমিক আহত হয়েছে। শুক্রবার (৯ মে ) রাতে আড্ডা রহনপুর আঞ্চলিক সড়কের মাধাইপুরে একটি নির্মানাধীন কালভার্টে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,শুক্রবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা থেকে রহনপুরের দিকে যাচ্ছিল একটি স্ট্যারিং ভুটভটি। সেটি ওই কালভার্টের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গর্তে উল্টে যায়।এতে ১০ ধানকাটা শ্রমিক আহত হয়। আহত কৃষকরা জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদনপুর ও দুর্লভপুর ইউনিয়নের বাসিন্দা।আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাহাত আলী।এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বলে জানা গেছে।


