IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে জোরপূর্বক হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ঐক্য পরিষদের সভাপতির মার্কেট দখল

মোহনপুরে জোরপূর্বক হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ঐক্য পরিষদের সভাপতির মার্কেট দখল

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও নাঁকইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) দীলিপ কুমার সরকার তপন এর মার্কেট দখলের অভিযোগ পাওয়া গেছে।

গত ৭ ই আগষ্ট বাকশিমইল রোডে নিজ জমিতে গড়ে তোলা ৫ কক্ষবিশিষ্ট মার্কেটটি দখল করে নেয় বাকশিমইল গ্রামের মৃত আলহাজ্ব আব্দুস সামাদের ছেলে আনোয়ার হোসেন গোলাপ (৫০)। এসময় মার্কেট মালিক তপন এর নামে থাকা রাজশাহী পল্লীবিদ্যুতের ৩টি মিটার ভাংচুর করে নিজ বাড়িতে রাখে আনোয়ার। পল্লীবিদ্যুত মোহনপুর জোনাল অফিসের লোকজন আনোয়ার এর বাড়ি হতে ভাঙ্গা ৩টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করলেও
তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি রাজশাহী পল্লীবিদ্যুত।

দখল হওয়া মার্কেটটি উদ্ধারে, মার্কেট মালিক তপন মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

লিখিত অভিযোগ থেকে জানাগেছে, দীলিপ কুমার সরকার তপন দখল হওয়া মার্কেট এর পৌনে ২ শতক জমি কিনে নিয়ে ২০০৭ সালের মে মাসের ২ তারিখে নিজ নামে খারিজ করেন। যার হোল্ডিং নম্বর-৮৯২, রেকর্ড সার্ভে নম্বর-১৫০১, খতিয়ান নম্বর-৮৬০।তিনি পৌনে ২ শতক জমি কিনলেও দেড় শতক জমিতে ২০০৮ সালে ৫ কক্ষ বিশিষ্টি পাকা মার্কেট গড়ে তোলেন। সেখানে ব্যবসা পরিচালনার জন্য সাইদুর, বিশ্বজিৎ, আমিনা, মোস্তাক কাজি নামে দোকানভাড়া চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া দেন। ভাড়াটিয়ারা ওই মার্কেটে নিয়মিত ব্যবসা করে আসছিল। হঠাৎ ৭ আগষ্ট বাকশিমইল গ্রামের হাইব্রিড বিএনপিকর্মী আনোয়ার হোসেন গোলাপ নিজের জমি দাবি করে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) দীলিপ কুমার সরকার তপনকে মেরে ফেলার হুমকি দিয়ে তার মার্কেটটি জোরপূর্বক দখলে নেয়।

ভুক্তভোগী দিলীপ কুমার সরকার তপন মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগটি আমলেও নিলেও কোন কার্যকরী ব্যবস্থা নেয়নি।

এবিষয়ে মোহনপুর থানা ওসি মোঃ আতাউর রহমান বলেন, মার্কেট দখল সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31