IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁর মান্দায় পরকীয়ার জেরে বিজিবি সদস্য রানা হামিদকে আটক গলায় জুতার মালা

নওগাঁর মান্দায় পরকীয়ার জেরে বিজিবি সদস্য রানা হামিদকে আটক গলায় জুতার মালা

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁর মান্দায় এক মেম্বার পদপ্রার্থীর স্ত্রীর ঘরে পরক্রিয়া করতে গিয়ে রানা হামিদ (৩৮) নামের এক বিজিবি সদস্য আটক হয়েছে। সোমবার পূর্বরাত সাড়ে ১২টার দিকে আটকের পর গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বেধে রাখে ভুক্তভোগীর পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে মান্দা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটককৃত বিজিবি সদস্য রানা হামিদ থানার কুসুম্বা ইউপির বড়পই পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে বিজিবির ল্যান্স কর্পোরাল পদে কর্মরত রয়েছেন।

স্থানীয়ারা জানান, ওই মেম্বার পদপ্রার্থী একটি মসজিদের ইমাম এবং এবারে ওই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। গত রাত সাড়ে ১২টার দিকে বিজিবি সদস্য রানা হামিদ ওই নারীর ঘরে যায়। বিষয়টি ওই নারীর স্বামী জানতে পেরে ঘরের দরজা আটকিয়ে ডাক চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা গিয়ে তাকে আটক করে। সে সময় ভুক্তভোগী ওই নারী সবার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যায়। তারা আরও বলেন, রানা ছুটিতে আসলেই সবার অগোচরে গভীর রাতে এলাকার ভাবিদের সঙ্গে দেখা করতে যায়। এর আগেও একবার ওই নারীর সাথে পরক্রিয়া করতে গিয়ে ধরা খেয়েছিল। এছাড়াও সে একাধিকবার এরকম ঘটনায় গণধোলাই খেয়েছে। এবারে তাকে আটকের পর গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে দেওয়া হয়।

এব্যাপারে ভুক্তভোগী নারীর স্বামী বলেন, রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শয়ন ঘরের উত্তর পার্শ্বের ঘরে অন্ধকার ঘরে রুবিনাকে দেখতে পেয়ে আমার সন্দেহ হয়। পরে ঘরের আলো জ্বালিয়ে দেখি রানা ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। এ সময় তাকে আটকানোর চেষ্টা করলে আমাকে জখম করে পালানোর চেষ্টা করে। তবে আমি আহত হলেও জাফটে ধরি। আমার চিকিৎসারে আমার ছেলে শাফিক ও আমার ছোট ভাই অহিদুল ইসলাম এসে তাকে আটক করে। পরে গ্রামবাসীরা এসে গণধোলাই দিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয়। বিষয়টি থানা পুলিশকে জানালে থানার এসআই মিজানুর রহমান সঙ্গী সদস্যসহ ঘটনাস্থলে এসে জবাববন্দি শোনেন।

এবিষয়ে অভিযুক্ত বিজিবি সদস্য রানা হামিদ বলেন, পরকীয়া সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করে ঘটনাটি পুরোপুরি সাজানো বলে জানান।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রানা হামিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31