IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> কোরবানির পশুর হাট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরএমপির মতবিনিময় সভা

কোরবানির পশুর হাট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরএমপির মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে আসন্ন ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষ্যে কোরবানির পশুর হাট, বাজার, ও মার্কেটসমূহে আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক ও নিরাপদ রাখার লক্ষ্যে ইজারাদার, ব্যবসায়ী প্রতিনিধি এবং বাজার কমিটি ও পরিবহণ সংশ্লিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আজ ১৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

কোরবানির ঈদ উপলক্ষ্যে জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন আরএমপি পুলিশ কমিশনার। তিনি বলেন, মহাসড়কে পশুর হাট বসানো যাবে না। প্রতিটি পশুরহাটে সিসি ক্যামেরা, জেনারেটর এবং নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার কথা বলেন। সেই সাথে পশু রাখার জন্য শেড তৈরি করা, আগত ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য পানি ও পয়:নিষ্কাশন ব্যবস্থা রাখার কথা বলেন। পশুরহাটে হাসিল নিয়ে যেন দ্বন্দ্ব না হয় সেদিকে খেয়াল রাখার কথা বলেন।

তিনি জাল টাকা শনাক্তকরণ ও লেনদেন সংক্রান্ত বুথ স্থাপনে ব্যাংক কর্তৃপক্ষকে আহ্বান জানান। পশুরহাটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে টহল বৃদ্ধি করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানান। সার্বিক নিরাপত্তায় হাট কেন্দ্রিক পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করার কথাও বলেন।

তিনি বলেন, কোনো পশুবাহী গাড়ি জোরপূর্বক হাটে আনা যাবে না এবং কাঁচা চামড়া পাচার রোধে ব্যবস্থা নেয়া হবে। মহাসড়কে পশু লোডিং বা আনলোডিং করা যাবে না। যানজট রোধে ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করা হবে। তিনি পশু পরিবহনের পিকআপ ও ট্রাক ব্যবহারে পরামর্শ দেন।

ঈদ উপলক্ষ্যে যাত্রী হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য পরিবহণ নেতৃবৃন্দদের আহ্বান জানান। যাত্রীদের নিরাপত্তায় বাসে ভিডিও করা ও যত্রতত্র যাত্রী উঠানামা না করার জন্য বলেন। সকলের সহযোগিতায় ঈদ উদ্যাপনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সেনাবাহিনী বিজিবি, র্যাব, এনএসআই, ডিজিএফআই, ফায়ার সার্ভিস, নেসকো, প্রাণীসম্পদ দপ্তরসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, ব্যাংক এবং সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31