ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু-চেইন উপ-প্রকল্পের আওতায় উদ্যোক্তা/মৎস্য চাষীদের অডিট/সার্টিফিকেশন এবং জিএমপি, বিএপি ইত্যাদি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন শতফুল বাংলাদেশ। একদিনের প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান।
প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন, শতফুল বাংলাদেশের আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কাওসার রহমান,মনিটরিং এন্ড ইভালুয়েশান অফিসার রাজু আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, শতফুল বাংলাদেশ এর এভিসিএফ, আরএমটিপি সান্নান আলী, লিড ফার্মার শাহজাহান আনী প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন মৎস্য চাষী ও উদ্যোক্তাগণ অংশ গ্রহণ করে।


