ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ,গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াদুদ,সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক এম এ সাদেক, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ ,রহনপুর রিপোর্টাস ক্লাবের সহ সম্পাদক শাহীন আলমসহ অন্যরা।


