IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় ইসলামি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষকদের মানববন্ধন

নওগাঁয় ইসলামি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষকদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : ইসলামি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প’ দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে ‘নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’ উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

এসময় জেলা ইসলামি ফাউন্ডেশনের মাঠকর্মী মাওলানা তৌফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ লাইন মসজিদের শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, সরকারি শিশু পরিবারের শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, পত্নীতলা উপজেলর মডেল কেয়ারটেকারের শিক্ষক মাওলানা ওমর ফারুক, রানীনগর উপজেলার সহজ কুরআন শিক্ষা শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস এবং মহাদেবপুর উপজেলার সাধারণ কেয়ারটেকার শিক্ষক মাওলানা আব্দুল মতিন সহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন- গত বছরের ১৯ আগস্ট ধর্ম উপদেষ্টা প্রকল্পের বিদ্যমান জনবলকে রাজস্বখাতে স্থানান্তর করার আশ্বাস প্রদান করা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। গত ১৪ মে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির একটি সভায় সিদ্ধান্ত হয় ৫ মাসের বেতন-ভাতা বাদ দিয়ে প্রকল্প অনুমোদনের তারিখ থেকে বেতন-ভাতা প্রদান করা হবে। এরপর থেকে প্রকল্পে কর্মরত ৮৪ হাজার শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা-কর্মচারীগণের ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশার সৃষ্টি হয়েছে।

গত ঈদুল ফিতরেও প্রকল্পের জনবল ও শিক্ষক কেয়ারটেকারদেরকে বেতন-ভাতা দেওয়া হয়নি। বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে সবাই মানবেতর জীবনযাপন করছে। তারপরও কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে। পবিত্র ঈদুল আজহা’র পূর্বে তাদের বেতন-ভাতা প্রদান করা না হলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে।

প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে প্রকল্পে কর্মরত জনবল ও শিক্ষক-কেয়ারটেকারগণের বেতন-ভাতা পরিশোধ করে জনবলকে রাজস্ব খাতভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31