ধূমকেতু প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়ায় আখ ক্ষেত থেকে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭মে,শনিবার সন্ধ্যায় বেলপুকুর ভড়ুয়া পাড়া বাইবাশ রাস্তার ব্রিজের পশ্চিম পাশের আখ ক্ষেতের ভেতরে লাশটি পাওয়া যায়।
পুলিশ জানায়, একজন কৃষক মাঠে আসলে দূর্গন্ধ পেয়ে কৌতুহল বসত সেখানে গিয়ে গলিত লাশটি দেখতে পেয়ে বেলপুকুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পূর্বে ঘটবার খবর পেয়ে বেলপুকুর ভড়ুয়াপাড়া ব্রিজের পাশের আখ ক্ষেতে গলিত ব্যাক্তির লাশটি উদ্ধার করা হয়েছে।তবে লাশটি শনাক্ত করা সম্ভব হয়নি। পোস্টমর্টেম এর পর লাশটি সনাক্ত করা যাবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুল আরেফিন। রাজশাহী পিবিআই এর ইনচার্জ জালাল উদ্দীন। তবে পিবিআই এর কর্মকর্তারা জানিয়েছেন গলিত লাশটির কোনো ভাবেই আঙ্গুলের ছাপ নেয়া সম্ভব হয়নি।


