IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই

রাজশাহীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দীর্ঘ ৩ বছর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই। এঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তারের পর রিমান্ড শেষে ১৭ মে রাতে প্রেস রিলিজ এর মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২১ সালের জুলাই মাসের ১৪ তারিখে পুঠিয়া থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়। পরে মামলার আসামি গ্রেপ্তার ও হত্যা কান্ডের রহস্য উদঘাটনের জন্য বিজ্ঞ আদালত পিবিআই রাজশাহীকে কে দায়িত্ব ভার প্রদান করেন। তারই প্রেক্ষিতে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি (চলতি দায়িত্বে) মোস্তফা কামাল এর সার্বিক নির্দেশনায়, রাজশাহীর পিবিআই এর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মনিরুল ইসলাম এর নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক(নি:) মতিউর রহমান এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চলতি বছরের ১৩ মে দুপুর সাড়ে ১২ টার দিকে মোল্লাপাড়া গ্রামে বেলালের মদিনা ইটভাটা হতে তদন্তে প্রাপ্ত আসামি পূর্ব ধোপাপাড়া গ্রামের মৃত সন্তোস কুমার সরকারের ছেলে শ্রী উত্তম কুমার সরকার (৩৭) কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ১৪ মে আসামীকে রাজশাহী বিজ্ঞ আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মুন্জুর করেন। আসামীকে পুলিশ হেফাজতে নিয়ে নিবীরভাবে জিজ্ঞাসাবাদে সে ভিকটিমকে খুন করার কথা স্বীকার করে জানায়, হত্যার দুই মাস পূর্বে ভিকটিম আতেকার জমির উপর দিয়ে ট্রলি গাড়ি নিয়ে যাওয়ার জন্য আসামি সন্তোষ কুমার সরকারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাঁসুয়া দ্বারা কাটতে আসে।

উক্ত ঘটনার পর থেকে আসামি সন্তোষ পরিকল্পনা করতে থাকে ঘটনার পর থেকে আসামী সন্তোষ পরিকল্পনা করতে থাকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। ঘটনার দুই মাস পর বিধবা আতেকা ছাগল চরাতে মাঠে যাই এমন সময় আসামী সন্তোষ বিধবা আতেকাকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে বাঁশের মুগর দিয়ে আতেকার মাথায় আঘাত করে। আঘাত পেয়ে মাটিতে পড়ে গেলে ভিকটিমের হাত থেকে ধারালো হাঁসুয়া কেরে নিয়ে ভিকটিমের গলায় উপরর্যুপরি কোপ মেরে হত্যা করে। হত্যাকান্ডের সময় আসামির পরনের গেঞ্জি রক্তাক্ত হলে বাড়িতে গেঞ্জি ধৌত করে ফেলে। পরে অজ্ঞাত নামা আসামী ককরে ভিকটিমের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করে।

রাজশাহীর পিবিআই এর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মনিরুল ইসলাম বলেন, তদন্তে প্রাপ্ত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে রাজশাহীর বিজ্ঞ আদালতে হাজির করলে আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে। পরে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31