IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় এর সামনে ময়লার স্তূপ প্রকাশ্য মুত্র বিসর্জন

পুঠিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় এর সামনে ময়লার স্তূপ প্রকাশ্য মুত্র বিসর্জন

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা সদর গেটে প্রথমে চোখে পড়ে উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় আর সেই কার্যালয়ের সামনেই অপরিষ্কার ও অরক্ষিত ভাবে তৈরি হয়েছে ময়লার ভাগাড়। অফিস চলাকালীন সময় সেবা নিতে আসা নারী পুরুষের সামনেই সেই ময়লার ভাগাড়ের চলে মুত্র বিসর্জন।
সেবা নিতে আশা আফরোজা বেগম জানান, উপজেলার এই দপ্তরে আসার পর থেকে শুরু হয় মশার সঙ্গে যুদ্ধ। বাতাসের সঙ্গে ভেসে আসে ময়লা আবর্জনা ও প্রসাবের দুর্গন্ধ। অথচ এ বিষয়ে কোন সময় কোন পদক্ষেপ বর্তমানে চোখে পড়েনি।

অফিস সূত্রে জানা যায়, আমরা এখানে অনেক কষ্টেয় অফিস করি। এখানে পৌরসভা একটি ময়লা ফেলানোর জন্য ডাস্টবিন করে দিয়েছে কিন্তু এখান থেকে পৌরসভা কখনোই ময়লা নিয়মিত নিয়ে যায় না। আর যদিও ময়লা তুলে নিয়ে যায় অনেকদিন পর পর।এই ময়লার ভাগাড় থাকার কারণে এখানে মানুষ দিনরাত মূত্র বিসর্জনের জন্য সবার সামনেই। অল্প একটু সামনে গেলেই রয়েছে সুন্দর একটি টয়লেটের ব্যবস্থা করা থাকলেও তা সাধারণ জনগণ ব্যবহার করে না। বর্তমানে ওই স্থানটি এখন মাদকের স্থানে পরিণত হয়েছে। এরই মধ্য দিয়ে আমাদের অফিস করতে হয়।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় দায়িত্বটা অফিসার আঞ্জুমানয়ারা খাতুন বলেন , আমাদের অফিসের সামনে ময়লার ভাগাড় এ বিষয়ে আমি মাসিক মিটিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত করেছি। মাদকের বিষয়টি যেহেতু এটা মহাসড়কে পাশে আর আমাদের অফিসের চারপাশে পাছি দিয়ে ঘেরা নাই। এবং অনেকদিন যাবত সিকিউরিটি গার্ড না থাকায় মাদক সেবীরা অনায়াসেই এই জায়গাটি ব্যবহার করতে পারে।

এব্যাপারে পৌর ইন্জিনিয়ার আবু সাঈদ শহিদুল আলম বলেন, আমাদের গাড়ির একটু সমস্যা থাকার কারণে ময়লা অপসারণ করা সম্ভব হয়নি। আমরা দু-একদিনের মধ্যেই ময়লা অপ্রসারণ করবো। ডাস্টবিন গুলো নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ না করার কারণে বিলিন হয়ে যাচ্ছে এ বিষয়ে তিনি আরো বলেন, বিষয়টি সত্য তবে আমরা ডাস্টবিন গুলো ব্যবহার উপযোগী করার কাজে শুরু করেছি।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক এ,কে, এম, নূর হোসেন নির্ঝর জানান, উপজেলা চত্বরের প্রবেশদ্বারের মুখে যে ডাস্টবিন রয়েছে সেখানে উপজেলার আবর্জনা ছাড়াও বাইরের বিভিন্ন দোকানের ময়লা ফেলানোর জন্য দুর্গন্ধ সৃষ্টি হয়। তবে আমি বেশ কয়েকদিন আগে পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছি। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই এগুলো অপসারণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31