IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শন
Home >> টপ নিউজ >> শিক্ষা >> ধানের ক্ষেতের আইল দিয়ে প্রতিদিনই স্কুল-মাদ্রাসায় যেতে হয় শিক্ষার্থীদের

ধানের ক্ষেতের আইল দিয়ে প্রতিদিনই স্কুল-মাদ্রাসায় যেতে হয় শিক্ষার্থীদের

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া থেকে উপজেলার শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসা, অথবা রহমত আলীর বাড়ি পর্যন্ত নতুন একটি রাস্তা না থাকায় জমির আইল দিয়ে কাদা পানি মাড়িয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী। উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া, ডাঙ্গারপাড়া, নিজাম গাতি ও শ্রীদাসগাতী গ্রামের বেশ কয়েকজন পথচারীর সাথে কথা হলে তারা জানান, মাত্র দেড় কিলোমিটার রাস্তা না থাকায় ফসলের জমির আইল দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করতে হচ্ছে আমাদের। অন্যান্য সময় কোনমতে হেটে যাতায়াত করা গেলেও বর্ষাকালে দুর্ভোগের শেষ থাকেনা।
অপরদিকে গ্রামপাঙ্গাসী থেকে নিজামগাতি একটি রাস্তা থাকলেও পাকা না হওয়াই যাতায়াত করা যায় না। কোন যানবাহনোও চলে না। ফলে এই গ্রামপাঙ্গাসী গ্রামের স্হানীয় বাসিন্দাদের ইচ্ছে থাকা সত্বেও নিকটতম শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের ছেলে-মেয়েদের ভর্তি করানো সম্ভব হচ্ছে না।তাছাড়া এই বিদ্যালয়ের পাশেই রয়েছে, একটি বিরাট মাদ্রাসা, একটি ঈদগা মাঠ, একটি কবরস্থান ও একটি মসজিদ। এখানে বাৎসরিকভাবে তিন দিনব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে শত শত মুসল্লীগণ অংশগ্রহণ করে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া থেকে শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত একটি রাস্তা না থাকায় সারা বছর জমির আইল দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন চার গ্রামের হাজারো মানুষ।

এদিকে উপজেলার শ্রীদাসগাতী গ্রামের মোঃ রহমত প্রামাণিক, ডাঙ্গারপাড়া গ্রামের মোঃ আফজাল প্রামাণিক জানান, নিজামগাতি থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত সড়কটি পাকা না হওয়ায় এবং শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া পর্যন্ত সোজা কোনো রাস্তা না থাকায় ফসলি জমির আইল দিয়ে সারা বছর কাদা পানি মাড়িয়ে অনেক কস্ট করেই যাতায়াত করছেন শিখ্যার্থী সহ এলাকাবাসী।

এমতাবস্হায় উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া থেকে শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন একটি সোজা রাস্তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31