IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় সড়কে প্রাণ গেল শিক্ষকের,রেখে গেলেন সন্তান সম্ভাবনা স্ত্রী

বাঘায় সড়কে প্রাণ গেল শিক্ষকের,রেখে গেলেন সন্তান সম্ভাবনা স্ত্রী

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা-আড়ানি সড়কে গরুবহনকারি তিন চাকার যানের মুখোমুখি সংঘর্ষে সেলিম সাঈদ রেজা(৪০) নামে বিএসসি এক শিক্ষক নিহত হয়েছেন। মোটরসাইকেল যোগে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘনার কবলে পড়ে নিহত হন তিনি। রোববার(১৮-০৫-২০২৫) সকাল সাড়ে ৯টায় উপজেলার পাচপাড়া গ্রামের রাজার মোড় এলাকার মোবারক ডাক্তারের বাড়ি সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।

নিহত সেলিম সাঈদ রেজা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক(গনিত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার আড়ানি ইউনিয়নের বেড়ের বাড়ি গ্রামের মৃত নাজিম উদ্দীন সরকারের ছেলে ।

সরেজমিন নিহতের বাড়িতে গিয়ে কথা হলে বোন জান্নাতুল ফেরদৌস জানান, ২ বছর ২মাস হলো বিয়ে করেছেন। স্ত্রী রিপা খাতুন সন্তান সম্ভাবনা। সন্তানের মুখ দেখাও হলো না ভাইয়ের। কথা বলতে বলতে মূর্ছা যাচ্ছিলেন জান্নাতুল ফেরদৌস। শুধু তিনিই নন,শিক্ষকের অকাল মৃত্যুতে মা-স্ত্রী ও স্বজনদের আহাজারি দেখে প্রতিবেশিরাও চোখের পানি ধরে রাথতে পারছিলেননা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা-আড়ানি সড়কের উত্তর দিক থেকে দক্ষিনে যাওয়ার পথে একই দিকে যাওয়া ইঞ্জিন চালিত ভ্যান ওভারটেক করছিলেন। এসময় সড়কটির দক্ষিন দিক থেকে উত্তরে যাওয়া গরু বোঝাই তিন চাকার (ইঞ্জিন চালিত) যানের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন শিক্ষক সেলিম সাঈদ রেজা । সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হাসিবুল ইসলাম মৃত ঘোষনা করেন।
ঘটনার পর স্থানীয়রা চালক সামীম হোসেন ও গরু বোঝাই তিন চাকার যানটি আটক করে। সে পাবনার আতাউকুলার শিমুল চারা গ্রামের হাবিবুল্লার ছেলে।

বাঘা থানার উপ পরিদর্শক (এসআই) সিফাত রেজা বলেন, ঘটনাস্থল থেকে তিন চাকার যান সহ চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। গরুগুলো ঘটনার পরই ব্যাপরিরা নিয়ে গেছে বলে জানান তিনি। নিহতের মরদেহ পরিবারের হেফাজতে দেওয়ার কথা জানিয়ে বলেন, নূরনবী বাদি হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মোঃ তহুরুল ইসলাম জানান,২০১৪ সালে যোগদানের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতিষ্ঠানে গনিতের সহকারি শিক্ষক(বিএসসি) হিসেবে কর্মরত ছিলেন। আজ রোববার রাত সাড়ে ৭ টায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয় বলে জানান নিহতের দুলাভাই নাসির উদ্দীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31