IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধেব্র্যাক ‘শিখা প্রকল্পের ’অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধেব্র্যাক ‘শিখা প্রকল্পের ’অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিতরোধে কাজ করবে ‘শিখা প্রকল্প’। যা জেন্ডারভিত্তিক সহিংসতা, হয়রানির প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জোরদার করে ব্যক্তিগত ও জনপরিসরে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে। শনিবার (২৪ মে) সকাল ১১ টায় বাঘা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে আয়োজিত ‘শিখা প্রকল্পের অবহিতকরণ মিটিংয়ে এসব কথা জানানো হয়েছে।

প্রকল্প কর্মকর্তা সাবির হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবিহা সুলতানা ডলি এর সভাপতিত্বে প্রকল্পের পক্ষ থেকে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবিহা সুলতানা ডলি বলেন, “ব্র্যাক সোশ্যাল কমপ্লয়েন্সের এই সময়োপযোগী উদ্যোগ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। আজকের প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই স্কুল থেকে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচার, পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং মানবিকতার বীজ বপন করা অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, “যৌন হয়রানি একটি ভয়াবহ অপরাধ, যার প্রভাব পুরো জীবনজুড়ে থেকে যায়। ফলে তাদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেখানে সবার সমান অধিকার থাকবে। তাই শিশুদের নিরাপদ রাখতে এবং অপরাধ দমন ও যৌন হয়রানির প্রতিরোধে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অত্যন্ত কার্যকর একটি মাধ্যম হতে পারে।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই শিখা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন শিখা প্রকল্পের কর্মকর্তা সাবির হোসেন। এ সময় তিনি বলেন, শিখা প্রকল্প মূলত উপজেলা লেভেলে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক স্পেসে এবং ডিজিটাল প্লাটফর্মে কাজ করবে। জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সামাজিক সচেতনতা ও জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, যা আমাদের আচরণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা থানা (ওসি) অ.ফ.ম. আসাদ্দুজ্জামান আসাদ ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অ ফ ম হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাহামুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মনিরুল ইসলাম, জন স্বাস্থ্য প্রকোশলী আব্দুল মমিন, প্রমুখ। সুশীল সমাজ প্রতিনিধি, বিভিন্ন স্কুল প্রধান শিক্ষক, কলেজ অধ্যক্ষ বুন্দ ও কমিউনিটি ভলেন্টিয়ার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31