IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা হাতেনাতে ধরলেন অনিয়ম-দুর্নীতি!

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা হাতেনাতে ধরলেন অনিয়ম-দুর্নীতি!

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানান রকম অনিয়ম-দুর্নীতি নিয়ে বরাবরই খবর প্রকাশ হয়। বছরের অধিকাংশ সময় নানান রকম অনিয়ম দুর্নীতির কারণে পত্রিকার শিরোনাম হয় ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। এরই ধারাবাহিকতায় রাজশাহী অঞ্চলের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পর্যবেক্ষণ করতে। সকাল থেকে ছদ্মবেশে দুপুর নাগাদ দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হালচাল। পরে তাদের পরিচয় দিয়ে অভিযান শুরু করলে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার ২৫ মে, সকালে রাজশাহী জেলা কার্যালয়ের সমন্বিত দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আমির হোসেন, ও দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক বোরহান উদ্দিন এবং কনস্টেবল নাদিরা বেগমকে সঙ্গে নিয়ে ওই অভিযান পরিচালনা করেন।

এ সময় সফটওয়্যার থাকার পরেও কাঁচা রশিদ এবং কোন রশিদ ছাড়াই হাসপাতালে বিভিন্ন ধরনের টেস্ট করে টাকা নেয়ার বিষয়টির দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা হাতেনাতে ধরে ফেলে। পরে ওই হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড ও ওষুধ ভান্ডার ঘুরে হিসাব চান। হাসপাতালে নানান রকমের অনিয়ম দুর্নীতি তাই বলে দাবি করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আমির হোসেন।

এ সময় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, আমরা সকাল থেকে ছদ্মবেশে হাসপাতালটি পর্যবেক্ষণ করেছি এবং এখানে নানান রকম অনিয়ম দুর্নীতি দেখতে পেয়েছি। এমনকি চিকিৎসাধীন রোগীদের নিকট হতে অতিরিক্ত অর্থ গ্রহণের সময় হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। এসব রিপোর্ট আমরা কমিশনে জমা দিব পরবর্তীতে কমিশন কি ব্যবস্থা নিবেন তা আমরা জানিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31