ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় তিনদিন ব্যাপি ভুমি মেলা’২০২৫ এর উদ্ধোধন করা হয়েছে। রোববার (২৫-০৫-২০২৫) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী মঙ্গলবার( ২৭ মে’২৫) পর্যন্ত। এবারের প্রতিপাদ্য বিষয়- ‘‘নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি”।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভুমি অফিসের নিজস্ব কার্যালয়ের সামনে তিন দিনব্যাপী এ মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি। অলোচনা সভার শুরুতেই কোরআন তেলায়াত করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবুল কালাম । সকল সেবা প্রাপ্তির বিষয়ে অবগত করে স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ ভুমি অফিসের কর্মকর্তা হোসনে আরা শিরিন।
সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি বলেন,সবার আগে আমাদের ভুমি বিষয়ে জানতে হবে। তাই অনুরোধ থাকবে ভুমি বিষয়ে সবাই সচেতন হবো এবং নিয়মিত জমির কর প্রদান করবো। তিনি বলেন, ভুমি সংক্রান্ত সব তথ্য ও সেবা ভুমি অফিসে দেওয়া হয়। এখন ঘরে বসেই অনলাইনে সেবা পাওয়া যাচ্ছে। ভুমি পোর্টাল ওয়েব সাইডের মাধ্যমে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, ভুমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভ‚মি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তিসহ ভুমি সেবা সম্পর্কে জনসাধারণকে ধারনা দেওয়া হয়।
ভূমি কার্যালয়ের নাজির, ফিরোজ আকতারের সঞ্চালনায় আালোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, উপজেলা সাব-রেজিস্টার অফিসার নকিবুল ইসলাম, বাঘা থানার এসআই সেতাফুর ইসলাম, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা।
এছাড়াও ভুমি মেলা’২০২৫ উপলক্ষে কুইজ-কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া মাধ্যমিকের ৫জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়।
উপস্থিত ছিলেন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।##


