IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক মাদ্রাসার এক তৃতীয় শ্রেণির ছাত্রী (১০) কে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ভ্যানচালক আব্দুল রাজ্জাক (৫০) এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৫শে মে রবিবার দুপুরে বদলগাছীর উপজেলার বালুভরা ইউনিয়নে। অভিযুক্ত ভ্যানচালক আব্দুল রাজ্জাক উপজেলার পালশা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, ২৫শে মে রবিবার দুপুর ১টার দিকে উপজেলা বালুভরা ইউনিয়নের এক মাদ্রাসা পড়–য়া তৃতীয় শ্রেণির এক ছাত্রী বাড়ি ফেরার পথে পাটনঘাটা ঈদগাহ মাঠের উত্তর পাশে পৌঁছলে পালশা গ্রামের আব্দুল রাজ্জাক (ভ্যান চালক) এর সাথে দেখা হয়। ভ্যান চালক ঐ মাদ্রাসার ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেওয়া কথা বলে ভ্যানে তুলে নেয়। এবং সেই ভ্যানে অন্য যাত্রী যেতে চাইলে কাউকে ভ্যানে তোলে না তিনি। বাড়িতে নেবার মাঝপথে পাটনঘাটা ঈদগাহ মাঠের পাশে বয়েন উদ্দিনের বাঁশঝাড়ের নিকট পৌঁছলে রাস্তায় ভ্যান থেমে মাদ্রাসা ছাত্রীকে টাকা দেবার কথা বলে বাঁশঝাড়ের দিকে নিয়ে যেতে চাইলে ভূক্তভোগী মাদ্রাসার ঐ ছাত্রী যেতে চায় না। ভ্যানচালক আব্দুল রাজ্জাক এক পর্যায়ে জোরপূর্বক ঐ ছাত্রীকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করলে ঐ ছাত্রী ডাক-চিৎকার দিলে রাস্তার অন্য এক ভ্যানচালক সমুন চিৎকারটি শুনতে পেয়ে বাঁশঝাড়ে নিকট এগিয়ে গেলে ধর্ষক আব্দুল রাজ্জাক মাদ্রাসার ঐ ছাত্রীকে ফেলে রাস্তায় এসে ভ্যান নিয়ে বালুভরা বাজারের দিকে চলে যায়।

এসময় আশেপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি শোনে। তখন ভ্যানচালক সুমন ছাত্রীকে উদ্ধার করে তার বাবার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছার পর ভুক্তভোগী ঘটনাটি প্রথমে তার দাদীর কাছে বলে এবং পরে এ বিষয়ে বিস্তারিত তার বাবা-মায়ের কাছে খুলে বলেন ।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত আব্দুল রাজ্জাকের বাড়ির সামনে ভিড় জমালে আব্দুল রাজ্জাক বাড়ির পিছনের জানালা দিয়ে পালিয়ে চলে যায়। খবর পেয়ে বিকেলে বদলগাছী থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রাতে থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। আসামীকে ধরতে অভিযান চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31