IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

পত্নীতলায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : শিক্ষার্থীদের সততা চর্চায় উৎসাহিত করতে ও দুর্নীতির বিরুদ্ধে মনোভাব সৃষ্টির লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, চকনিরখিন উচ্চ বিদ্যালয়, গগণপুর উচ্চ বিদ্যালয় ও খিরসিন এস.কে দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় বিদ্যালয় পাঁচটির সততা সংঘের সদস্য ও দরিদ্র মেধাবী ২শ ৮০জন শিক্ষার্থীর মাঝে রবিবার ও সোমবার পৃথক পৃথক ভাবে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

উক্ত শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপ-সহকারী পরিচালক আলী হায়দার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সমাসুর রহমান চৌধুরী বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, সদস্য সুধীর তির্কী, পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, চকনিরখিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, খিরসিন এস.কে দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম মোরশেদ আলম, গগণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজেম হোসেন।

বক্তাগণ বলেন আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। তাদের মাঝেই ভবিষ্যৎ নেতৃত্ব লুকিয়ে আছে। এজন্য সততা ও আদর্শপূর্ণ জীবন গঠন করার এখনই উপযুক্ত সময়। দুর্নীতিমুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। আর দুর্নীতি বিরোধী এসব বিভিন্ন স্লোগান সম্পৃক্ত শিক্ষা উপকরণ বিতরণের প্রধান উদ্দেশ্য হচ্ছে তরুণের মাঝে দুর্নীতি প্রতিরোধের মনোভাব তৈরি করা। নিজ এলাকায় যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম চোখে পড়লে দুদকের হটলাইন-১০৬ ফোন দিয়ে অভিযোগ জানানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ২শ ৮০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত জ্যামিতি বক্স, ছাতা, টিফিন বক্স, পেন হোল্ডার, পানির পট, স্কেল, খাতা, পার্স ইত্যাদি বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31