ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা সিসিডিবির উদ্যোগে ২০২৪ সালে এসএসসি ৬ জন ও এইচএসসিতে ৪জন, জিপিএ+৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় নাচোল ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশন হলরুমে মৃনালকান্তি সরকার উপজেলা শিক্ষা অফিসার প্রধান অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় , সিসিডিবির চাঁপাইনবা এরিয়া কো-অডিনেটর সমুয়েল অধিকারী, নাচোল শাখার ম্যানেজার মাহফুজ আলম, হিসাবরক্ষক মুনি পাহান ও ১০ জনশিক্ষার্থী ও অভিভাবক গণ উস্থিত ছিলেন। কো-অর্ডিনেটর বলেন শিক্ষা বৃত্তির টাকা সামান্য হলেও মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তির টাকা ও সম্মননাটি তাদেরকে অনুপ্রানিত করবে।


