ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বাজেট সভা উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মনিরুজ্জামান রঞ্জুর সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ।
এসময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, গণ্যমান্যব্যক্তিবর্গ সহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ১ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা আয় এবং ১ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে।
সেই সাথে ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেটে ১৯ লাখ ১০ হাজার টাকা উদ্বৃত্ত দেখিয়ে বাজেট উপস্থাপন করেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
প্রতিটি ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজেটের উপর নির্ভর করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়। সেক্ষেত্রে যে পরিষদের বাজেট বেশি হয়ে থাকে তার উন্নয়নমূলক কার্যক্রমও বেশি হয়ে থাকে।


