IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে মধুমাসে হরেক রকম ফলের সমাহার

নন্দীগ্রামে মধুমাসে হরেক রকম ফলের সমাহার

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম বাজারে এখন মৌসুমি ফলের সমাহার। মধুমাস জ্যৈষ্ঠের শুরু থেকেই মৌসুমি ফলে সয়লাব স্থানীয় বাজার। বাজারে বেশি চোখে পরছে টসটসে রসালো মিষ্টি লিচু। এছাড়া আম, কাঁঠাল, আনারস, তরমুজ ও কলায় ভরপুর বাজার।

মঙ্গলবার (২৭মে) নন্দীগ্রাম বাজার ঘুরে দেখা গেছে, ফল বিক্রেতারা মহাসড়কের উভয় পাশে সারিবদ্ধভাবে বসেছেন। ঝুড়ির মধ্যে রাখা হয়েছে রসালো এসব মিষ্টি ফল। ক্রেতাদের দৃষ্টি আকর্ষনের জন্য বিক্রেতারা হাক ডাক দিচ্ছে। কখনো কখনো লিচুগুলো উঁচিয়ে ধরে ক্রেতাদের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।

ফল বিক্রেতা হযরত আলী বলেন, বাজারে ১ শো লিচু বিক্রি হচ্ছে ৩শো ২০ থেকে ৫শো টাকায়, আম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১শো টাকা, তরমুজ ৪০ টাকা ও কলা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁঠাল ও আনারস আকারভেদে ৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বেচাকেনা ভালোই হচ্ছে।

মশিউর রহমান নামের এক ফল ক্রেতা জানান, ধান কাটা মাড়াইয়ের পর কৃষকের হাতে টাকা পয়সা থাকে। এজন্য মাছ মাংস ফলসহ বিভিন্ন পন্য ইচ্ছা মতো কিনছে। সবকিছু মতো ফলের দামও বেশি। তবে চাহিদা মতো ফল পাওয়া যাচ্ছে।

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বেশি বেশি অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে হবে। মৌসুমি ফল সবার নিয়মিত খাওয়ার প্রয়োজন। তবে ডায়েবিটিস রুগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে মিষ্টি ফল খেতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31