IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> খড়ির ঘরে আগুন দিয়ে প্রতিবেশীকে ফাঁসানোর প্রতিবাদেবৈষম্য বিরোধী সংগঠকের পক্ষে সাংবাদিক সম্মেলন

খড়ির ঘরে আগুন দিয়ে প্রতিবেশীকে ফাঁসানোর প্রতিবাদেবৈষম্য বিরোধী সংগঠকের পক্ষে সাংবাদিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিজ খড়ির(জ্বালানী) ঘরে গভীর রাতে আগুন লাগাকে কেন্দ্র করে প্রতিবেশীকে ফাঁসানো, জীবন নাশের হুমকী ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকের পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নাচোল জেলা পরিষদ ডাক বাংলোয় ভুক্তভুগির পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভুগি মাইদুর রহমানের ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলসান থানার সংগঠক রেজুয়ান আহমেদ নাইম। তিনি তার লিখিত বক্তব্যে জানান, তার পিতা উপজেলার সদর ইউপির খেসবা গ্রামের খেসবা মৌজার সরকারী খাস খতিয়ানভুক্ত ১২৮৭ দাগে প্রায় ০.০১১(একর) জমি মাইদুর রহমানের নামে বন্দোবস্ত পান।

প্রতিবেশী সোহবুল হকের ছেলে আনারুল ইসলাম জোরপূর্বক তার পিতার নামে বন্দোবস্ত জমির প্রায় ৫ফিট দখল করে ও ১২৮৮ সরকারী রাস্তার জমির মধ্যে একটি পাকা ঘর নির্মান করার চেষ্টা করে। তার পিতার নামে বন্দোবস্ত জমিতে অবৈধভাবে ৫ ফিট ভিতরে ঘর নির্মান কাজে বাধা দিলে তার পিতা-মাতাকে সোহবুলের ছেলে আনারুল, মনিরুল ও গোলাম মোস্তফা(মন্টু) অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকী দেয়। এরই প্রেক্ষিতে তার পিতা গত ২৫ এপ্রিল নাচোল থানায় একটি সাধারণ ডাইরী করেন ও বিষয়টি উপজেলা সহকারী কমিশনার(ভূমি)কে অবহিত করেন।

এসি ল্যান্ড তাৎক্ষনিক ইউনিয়ন ভূমি সহকারীকে ঘটনাস্থলে পাঠিয়ে সরকারী খাস জমিতে ঘর নির্মান কাজ বন্ধ করেন। এছাড়া ভুক্তভুগির পরিবারের সাথে সোবুলের পরিবারের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত দ্ব›দ্ব চলে আসছে। তাই সোহবুলের ছেলেরা পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানার সংগঠক রেজুয়ান আহমেদ নাইম এর পরিবারকে মিথ্যা অভিযোগে হয়রানীমূলক ও বানোয়াট সংবাদ নিকট আত্মীয়কে দিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার চালিয়ে আসছে।

সংবাদ সম্মেলনে রেজুয়ান আহমেদ নাইম এর পিতার নামে ২০১৭ সালে প্রতিবেশী এনামুল হক এর নিহতের ঘটনার সাথে ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের সাথে জড়িয়ে যে মিথ্যা প্রচারনা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ্য নিরেপেক্ষ তদন্তের জন্য আইন প্রয়েগকারী সংস্থার প্রতি আহবান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news