IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি ও বিজিবি’র যৌথ অভিযানে ৩.৩ কেজি হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি ও বিজিবি’র যৌথ অভিযানে ৩.৩ কেজি হেরোইনসহ আটক ১

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যৌথ অভিযানে ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ৭টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা ডিএনসি কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি ৫৩ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সহযোগিতা করে।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সাখ্খান (৩২), পিতা-আব্দুল কাইয়ুম, গ্রাম- কাটাপাড়া, পোস্ট-চরবাগডাঙ্গা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর।

অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩.৩ কেজি হেরোইন ছাড়াও পাওয়া যায় নগদ ২,৫০,০০০ টাকা, একটি সিলার মেশিন এবং হেরোইন পরিমাপক যন্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, পলাতক দুই সহযোগী মোঃ আব্দুল্লাহ ওরফে আব্দুল (৩৫) এবং মোঃ জুয়েল রানা (৩৪) এর সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

ঘটনার বিষয়ে বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিএনসি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতা আরও জোরদার করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31