IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে বিশেষ শুনানি অনুষ্ঠিত

রাণীনগরে বিশেষ শুনানি অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁয় অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ মানি আদায় ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনে ইউনিয়ন ও মৌজা ভিত্তিক বিশেষ শুনানি কার্যক্রম করে আসছে জেলা প্রশাসন। এতে করে প্রতিটি মৌজার ভূমির মালিকরা তাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষনিক সমাধান খুজে পাচ্ছেন। ডিজিটাল পদ্ধতিতে হিসাব খুলে নিজের মোবাইলের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করাসহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। অপরদিকে সরকারের ঘরে জমা পড়ছে বিপুল পরিমাণ রাজস্ব।

বৃষ্টি ভেজা বৃহস্পতিবার বিকেলে রাণীনগর উপজেলার করজগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন মৌজায় বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা গ্রহিতাদের নানা সমস্যার কথা শোনেন ও সেগুলো তাৎক্ষণিক ভাবে সমাধান করে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানসহ বিভিন্ন মৌজার ভূমির মালিকসহ স্থানীয় সুধিজনরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বলেন ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সেবা সহজীকরণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমিসেবার বিভিন্ন নতুন পদ্ধতি বিশেষ করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি জমির লিজমানি আদায় এবং ভূমি বিষয়ক জটিল সমস্যা সম্পর্কে জমির মালিকদের জানার কোন বিকল্প নেই। জমি সংক্রান্ত নানা জটিল সমস্যার সমাধান জানতে এবং অন্যদের জানাতে জেলার প্রতিটি মৌজার ভূমির মালিকদের সচেতন করতে আগামীতেও এই ধরণের কার্যক্রম চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31