IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ভিসা প্রার্থীর সঙ্গে প্রতারণা, আটক-১

রাজশাহীতে ভিসা প্রার্থীর সঙ্গে প্রতারণা, আটক-১

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ভারতীয় এক ভিসা প্রার্থীর সঙ্গে প্রতারণার অভিযোগে মেহেদি হাসান রনি (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ৫ জুন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত ‘তাসনিয়া ট্রাভেলস বিডি’ নামের একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, নওগাঁ জেলার মান্দা উপজেলার মুর্শিদপুর গ্রামের নিমাই প্রামাণিক চিকিৎসার জন্য ভারতীয় ভিসা নিতে এক মাস আগে তাসনিয়া ট্রাভেলস বিডির সঙ্গে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানটির মালিক রিপন ভিসার আবেদন সম্পন্ন করার কথা বলে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভিসা না পাওয়ায় তিনি রাজশাহীস্থ ভারতীয় ভিসা অফিসে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে ভিসা অফিসের কর্মকর্তারা বিষয়টি পুলিশকে অবগত করলে, পুলিশ তাসনিয়া ট্রাভেলস বিডি কার্যালয়ে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক রিপন পালিয়ে গেলেও তার সহযোগী রনিকে আটক করে পুলিশ।

শিরোইল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আল মামুন জানান, প্রতারণার শিকার নিমাই প্রামাণিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ বিষয়ে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন,, “আমরা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ভিসা প্রদান করে থাকি। দুঃখজনকভাবে কিছু অসাধু ব্যক্তি ভিসা আবেদনকারীদের প্রতারণার মাধ্যমে হয়রানি করছে। আমরা এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে সব সময় সচেষ্ট এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। ভিসা প্রার্থীদের প্রতি আমাদের আহ্বান, যেন তারা কোনো দালালের শরণাপন্ন না হয়ে সরাসরি ভিসা অফিসের সহায়তা নেন।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31