ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুর থানা পুলিশের একটি দল (৫ জনু) বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ৬নং, মাড়িয়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জয়কৃষ্ণপুরের এক আমের বাগানে জুয়ার আসর বসিয়েছিলেন তারা।
গ্রেফতারকৃতরা হলেন জয়কৃষ্ণপুর গ্রামের, মোঃ ফুরকান (৪৪), মোঃ হান্নান জোয়ারদার (৬১), মোঃ জামরুল (৩৮), মোঃ দেলোয়ার (৬৮), মোঃ সাহাবুর রহমান (৪১), মোঃ আলতাব আলী (৫৪), মোঃ আব্দুল খালেক (৫৭), মোঃ আব্দুল মতালেব মন্ডল (৫১)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, জুয়া খেলার সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে তাস ও নগদ ২৫ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


