IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কু‌ষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব্যবসায়ীর মাথায় গু‌লিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

রবিবার (৮ জুন) সকালে কুষ্টিয়া উপজেলার পা‌টিকাবাড়ি ইউনিয়‌নের তাহাজ‌মোড় এলাকা থে‌কে মরদেহটি উদ্ধার ক‌রে পুলিশ। পরে ময়নাতদ‌ন্তের জন্য কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ‌ থে‌কে এক‌টি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হ‌য়ে‌ছে।

ঘটনাস্থ‌লে থাকা পা‌টিকাবা‌ড়ি ক্যাম্প পু‌লি‌শের সহকারী উপ-প‌রিদর্শক(এসএসআই) শামসুল হক এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত আব্দুর রহমান একই ইউনিয়‌নের পাটিকাবা‌ড়ি বাজার এলাকার মৃত ওসমা‌নের ছেলে। এক‌টি বিস্কুট কোম্পানির প‌রি‌বেশক ছাড়াও স্থানীয় বাজা‌রে তার ফ‌টোক‌পির দোকান ছিল। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, তাহাজ‌মো‌ড় এলাকায় নিজ জ‌মির উপর এক‌টি টি‌নের ছাপড়া ঘ‌রে একাই থাক‌তেন উজ্জল। শনিবার সকা‌লে ঘুম থে‌কে উঠ‌তে দে‌রি কর‌লে প‌রিবা‌রের লোকজন তা‌কে ডাক‌তে গে‌লে জানালা দি‌য়ে ‌বিছানার ওপর তার রক্তাক্ত মরদেহ দে‌খতে পাই। প‌রে স্থানীয়রা ঘ‌রের দরজা ভে‌ঙে ভেত‌রে ঢু‌কে পু‌লিশ‌কে খবর দেই।

স্বজ‌নেরা জা‌নি‌য়ে‌ছেন, পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে পৈ‌ত্রিক বা‌ড়ি থে‌কে একটু দুূরে‌ নিজ জ‌মি‌তেই টি‌নের ছাপড়া ঘ‌রে থাক‌তেন উজ্জল।

প্রায় তিন মাস আগে ব‌নিবনা না হওয়ায় বউ একমাত্র সন্তান‌কে নি‌য়ে বাবার বা‌ড়ি চ‌লে যায়। এরপর থে‌কে ওই বা‌ড়ি‌তেই উজ্জল একাই থাক‌তেন। সন্তানকে নিয়ে স্ত্রী চলে যাওয়ায় কিছু‌দিন ধ‌রে তিনি মানসিকভা‌বেও ভে‌ঙে প‌ড়ে‌ছি‌লেন।

পা‌টিকাবা‌ড়ি ক্যাম্প পু‌লি‌শের ( এসএসআই ) শামসুল হক ব‌লেন, মাথায় গু‌লি‌বিদ্ধ অবস্থায় মরদেহ বিছানার উপর পড়ে ছিল। স্থানীয়রা দরজা ভে‌ঙে পু‌লি‌শ‌কে খবর দেই।

মরদেহের পাশ থে‌কে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার হ‌য়ে‌ছে। চিরকুট ও বি‌ভিন্ন বিষয় পর্যা‌লোচনা ক‌রে প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31