IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে উত্তেজিত জনতার একটি দল অডিটোরিয়াম, কাস্টোডিয়ানের অফিস ও লাইব্রেরিতে হামলা চালিয়ে জানালা-দরজা ভাঙচুর করে। ঘটনাটি ঘটে এক দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তা কর্মীদের পূর্বেকার বাকবিতণ্ডার জের ধরে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, রোববার (৮ জুন) বিকেলে দর্শনার্থী শাহ নেওয়াজ তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে রবীন্দ্র কাছারিবাড়ি ঘুরতে যান। সে সময় প্রবেশমূল্য দিয়ে টিকিট সংগ্রহ করলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নেওয়া হলেও কোনো টোকেন দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন শাহ নেওয়াজ। এ নিয়ে তার সঙ্গে নিরাপত্তা কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিরাপত্তা কর্মীরা তাকে লাঞ্ছিত করে বলেও অভিযোগ উঠে।

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। বিক্ষোভকারীরা শাহজাদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র কাছারিবাড়ির মূল ফটকে পৌঁছায় এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। এতে কাস্টোডিয়ানের অফিস, লাইব্রেরি এবং অডিটোরিয়ামের জানালা ও দরজার ব্যাপক ক্ষতি হয়। হামলাকারীরা বিদ্যুৎ ও বাগান পরিচারক সিরাজুল ইসলামকে মারধরও করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কারা এই হামলা ও ভাঙচুরে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, শাহজাদপুর উপজেলার এই রবীন্দ্র কাছারিবাড়িটি ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত একটি দোতলা ভবন, যা বর্তমানে রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত। ১৮৪০ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জমিদারি কিনে নেওয়ার পর কাছারিবাড়িটি ঠাকুর পরিবারের মালিকানায় আসে। জমিদারি তদারকির কাজে এই বাড়িতে কবি বেশ কয়েকবার অবস্থান করেছিলেন। ১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31