ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সবচেয়ে নামিদামি হোটেলের মধ্যে অন্যতম হোটেল নিউ মিষ্টি বন।যেখান থেকে সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের খাবার সরবরাহ করা হয়, সেই হোটেলেই অত্যন্ত অস্বাস্থ্যকর ভাবে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছে, এসব খাবার খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ ও কোমলমতি শিশুরা। প্রশাসনের নাকের ডগায় এহেন কর্মকাণ্ড চালালেও যেন দেখেও না দেখার ভান করছে সবাই।
আলিআজগার নামে তারাগঞ্জ বাজারের একজন কাপড় ব্যবসায়ী এই প্রতিবেদককে বলেন আমি প্রায় এই হোটেল থেকে খাবার নিয়ে যেতাম এবং নিজেও খেতাম কিন্তু কিছুদিন আগে আমি এই হোটেল থেকে মুরগির গ্রিল ও নান রুটি কিনে বাসায় নিয়ে যাই সেগুলো খেয়ে আমার দুটি সন্তানই অসুস্থ হয়ে পড়ে তাদের ডাক্তারের কাছে নিলে ডাক্তার খাবারের কথা শুনে আমাকে অনেক বকাঝকা করে এবং এ ধরনের খাবার থেকে দূরে থাকতে বলেন।
আরিফ হোসেন নামে এক ব্যক্তি বলেন এই হোটেলে সামনে চাকচিক্য থাকলেও ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয় যা দেখলে কেউ ঘেন্নায় খাবে না আমি যেদিন থেকে দেখেছি সেদিন থেকেই হোটেলে প্রবেশ করি না। এব্যাপারে মিষ্টি বন হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বললে তিনি এই প্রতিবেদকের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান এবং বলেন মালিকের সাথে কথা বলেন আমাদেরকে যেভাবে অর্ডার করা হয় সেভাবেই আমরা কাজ করি।প্রতিনিধি তারাগঞ্জ রংপুর
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সবচেয়ে নামিদামি হোটেলের মধ্যে অন্যতম হোটেল নিউ মিষ্টি বন।যেখান থেকে সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের খাবার সরবরাহ করা হয়, সেই হোটেলেই অত্যন্ত অস্বাস্থ্যকর ভাবে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছে, এসব খাবার খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ ও কোমলমতি শিশুরা।প্রশাসনের নাকের ডগায় এহেন কর্মকাণ্ড চালালেও যেন দেখেও না দেখার ভান করছে সবাই।
আলিআজগার নামে তারাগঞ্জ বাজারের একজন কাপড় ব্যবসায়ী এই প্রতিবেদককে বলেন আমি প্রায় এই হোটেল থেকে খাবার নিয়ে যেতাম এবং নিজেও খেতাম কিন্তু কিছুদিন আগে আমি এই হোটেল থেকে মুরগির গ্রিল ও নান রুটি কিনে বাসায় নিয়ে যাই সেগুলো খেয়ে আমার দুটি সন্তানই অসুস্থ হয়ে পড়ে তাদের ডাক্তারের কাছে নিলে ডাক্তার খাবারের কথা শুনে আমাকে অনেক বকাঝকা করে এবং এ ধরনের খাবার থেকে দূরে থাকতে বলেন।
আরিফ হোসেন নামে এক ব্যক্তি বলেন এই হোটেলে সামনে চাকচিক্য থাকলেও ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয় যা দেখলে কেউ ঘেন্নায় খাবে না আমি যেদিন থেকে দেখেছি সেদিন থেকেই হোটেলে প্রবেশ করি না।
এব্যাপারে মিষ্টি বন হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বললে তিনি এই প্রতিবেদকের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান এবং বলেন মালিকের সাথে কথা বলেন আমাদেরকে যেভাবে অর্ডার করা হয় সেভাবেই আমরা কাজ করি।


