IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ১২ দফা দাবিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে শ্রমিকদের কর্মবিরতি

কুষ্টিয়ায় ১২ দফা দাবিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে শ্রমিকদের কর্মবিরতি

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : দেশের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের শ্রমিকরা ১২ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।

রবিবার (১৫ জুন) সকাল ৬টা থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে লিফ ফ্যাক্টরির গেটের সামনে অবস্থান করছেন তারা।

শ্রমিক সাব্বির হাসান শাওন বলেন, আমরা বৈষম্যের শিকার। মৌসুমি শ্রমিক হিসেবে মেসার্স মতিয়ার রহমান নামের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিএটিতে শ্রমিক হিসেবে প্রায় এক হাজার ২০০ জন কাজ করি। ১২ দফা দাবি আদায়ে রোববার সকাল থেকে আমরা কর্মবিরতি পালন করছি। অনেক আগে থেকেই আমরা আমাদের ন্যায্য দাবি পূরণের জন্য জানিয়েছি। কিন্তু আমাদের দাবি মানা হয় না। দাবি মানা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

কর্মবিরতি পালন করা রাতুল ও চয়ন বলেন, আমরা প্রতি মাসে সাড়ে ১০ হাজার টাকা বেতন পাই। প্রতিদিন ৮ ঘণ্টা ডিউটি করি। এই বেতনে আমাদের সংসার চলে না। আমরা অনেক কষ্ট করি। আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের ১২ দফা দাবি মানতে হবে। আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে। আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে আমরা কাজে ফিরব।

শ্রমিকদের ১২ দফা দাবিগুলো হচ্ছে- সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা দিতে হবে, প্রতি বছর বেতন ২০% হারে বাড়াতে হবে, বেতনের সমপরিমান বোনাস দিতে হবে, সাপ্তাহিক ছুটিসহ অনান্য ছুটির দিনে ডিউটি করলে বেতন বাদে ১৬ ঘণ্টা ওভার টাইম দিতে হবে, ফুল সেট মানসম্মত ২ সেট পোশাক দিতে হবে, নাইট অ্যালাউন্স দিতে হবে, কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ চিকিৎসা খরচসহ চিকিৎসা চলাকালীন সময়ের বেতন দিতে হবে, সকল শিফটে মানসম্মত নাশতা দিতে হবে, পরবর্তী সিজনে চাকরির নিশ্চয়তা দিতে হবে, সিজন শেষে ৪ মাসের বেতনের সমপরিমাণ খোরাকী দিতে হবে, গত ২৪/০৪/২০২৫ তারিখ হতে বেতন প্রদান করতে হবে এবং কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।

এ বিষয়ে জানতে মেসার্স মতিয়ার রহমান নামের ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তারুজ্জামান আকতারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া অফিসের শ্রম পরিদর্শক (সাধারণ) ফারজুন ইসলাম বলেন, ঈদের পর আজকে অফিস চালু হয়েছে। শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি জানি না। খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলার জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের লিফ ফ্যাক্টরির প্ল্যান্ট ম্যানেজার মুকিত চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এছাড়া ফ্যাক্টরিতে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে। কর্মবিরতি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31