IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় নানার বাড়ি যাওয়া হলো না শিশু জান্নাতের

মান্দায় নানার বাড়ি যাওয়া হলো না শিশু জান্নাতের

ধূমকেতু প্রতিবেদক, মান্দা: নওগাঁর মান্দায় চার্জারভ্যানে করে নানার বাড়ি যাচ্ছিল আড়াই বছরের শিশু আছিয়া আক্তার জান্নাত। কিন্তু পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ভ্যানটিকে ধাক্কা দিলে আছিয়া জান্নাত রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পলাশবাড়ি-পাঁজরভাঙ্গা সড়কের কশব ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া আক্তার জান্নাত মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর চকরামপুর গ্রামের আকাশ হোসেন প্রামানিকের মেয়ে।

এদিকে দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে পাঁজরভাঙ্গা বাজারের লোকজন চৌরাস্তার মোড়ে বেরিকেড দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও তার চালক মিজানুর রহমানকে (৩৮) আটক করে। আটক মিজানুর রহমান রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়িয়া খামারপাড়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।

স্থানীয় বাসিন্দা আকবর হোসেন জানান, নিহত আছিয়া জান্নাত তার মা মৌসুমী আক্তারের সঙ্গে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। কশব ইউনিয়ন পরিষদ এলাকার কাছে আসতেই পেছন থেকে একটি দ্রæতগতির সিএনজি জান্নাতদের বহনকারী চার্জার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে জান্নাত ছিটকে পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘ঘটনার পর ঘাতক সিএনজিচালিত অটোরিকশা ও তার চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31