IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে ভিজিডির কার্ড নিয়ে রাজনীতি উত্তেজনা

তানোরে ভিজিডির কার্ড নিয়ে রাজনীতি উত্তেজনা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার দু:স্থ অসহায়দের জন্য মাসিক ভিজিডির কার্ড নিয়ে বিএনপির দুগ্রুপের মধ্যে শুরু হয়েছে নোংরা রাজনীতি বলে অভিযোগ উঠেছে । সরকার কর্তৃক ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেয়া হলেও ক্ষমতার দাপটে বিএনপির ইউপি সভাপতি ও সম্পাদককে দিতে হয়েছে কার্ড। সেই কার্ড নিয়ে সভাপতি ও সম্পাদকের অনুসারীদের মধ্যে শুরু হয়েছে ইদুর বিড়াল খেলা। সম্পাদক পুরো কার্ড হাতিয়ে নিয়েছে বলে দাবি সভাপতির। এঘটনায় ঈদুল আজহার আগে ইউএনওর দপ্তরে সমাধানের জন্য বসেছিল ইউপির নেতারা। ইউএনও সভাপতি ও সম্পাদককে সমান ভাগে কার্ড ভাগ করার কথা বললেও সম্পাদক কোন ধরনের কর্নপাত করেনি বলে দাবি করেন সভাপতি। অবশেষে গত সোমবার উপজেলা পরিষদে লটারি হওয়ার কথা থাকলেও বিএনপির আরেক পক্ষের নেতার কথায় ভেস্তে যায় লটারি কার্যক্রম বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। এতে করে নেতাদের এমন কর্মকাণ্ডে চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, অসহায় দু:স্থদের জন্য মাসিক ভিজিডির কার্ডের বরাদ্দ দেয়া হয় উপজেলার সাত ইউপিতে। ছয় ইউপির তালিকা সমন্বয় করে প্রস্তুত করা হলেও কলমা ইউপির তালিকা সম্পূর্ণ হয়নি। কলমা ইউপি তে ৫৬২ টি ভিজিডির কার্ড বরাদ্দ দেয়া হয়। এসব কার্ডের বিবরীতে প্রগি মাসে ৩০ কেজি করে চাল পাবেন কার্ডধারীরা। ৫৬২ টি কার্ডের বিপরীতে ইউনিয়ন বিএনপিকে ২৫৫ টি কার্ড দেয়া হয় এবং ইউপি জামাতকে দেয়া হয় ৮০ টি বাকি কার্ড চেয়ারম্যান ও মেম্বার দের মাঝে ভাগবাটোয়ারা করে দেয়া হয়। কিন্তু ইউনিয়ন বিএনপির সম্পাদক মানিরুল একাই ২৫৫ টি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেয়। অথচ সভাপতি মুস্তাফিজুর কে কোন কার্ড দেয়নি।

তনে ইউনিয়ন বিএনপির সম্পাদক মানিরুল জানান, আমিসহ নেতারা দাবি করি প্রতিটি ওয়ার্ডের নেতাদের নিয়ে প্রকৃত গরীব অসহায়দের কার্ড দেয়া হবে। কিন্তু সভাপতি সেটা মানতে নারাজ। তিনি ২৫৫ টি কার্ডের মধ্যে অর্ধেক নিবেন। আমিসহ অনেকে এভাবে কার্ড দিতে রাজি হয়নি। এজন্য ইউএনওর কাছে অভিযোগ করেছেন। শুনছি লটারি হবে। সভাপতির উদ্দেশ্য কার্ড নিয়ে বানিজ্য করার।
সভাপতি মুস্তাফিজুর রহমান জানান, ২৫৫ টি কার্ডের বিপরীতে অর্ধেক কার্ড আমি চেয়েছি। কিন্তু আমাকে কোন কার্ড দিবে না। আমি চাই লটারির মাধ্যমে প্রকৃত দরিদ্র ব্যক্তিরা যেন কার্ড পায়। তারা লটারি মানবেনা বলে শুনেছি।

কলমা ইউপির বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান জানান, আমরা সভাপতিকে বলেছি মিটিং রেজুলেশন করে সবাই মিলে একসাথে কার্ড বিতরণ করা হবে। কিন্তু সে এটাতে রাজিনা। কারন গভীর নলকূপের নিয়োগ বানিজ্য করে কাড়িকাড়ি টাকা কামিয়েছেন সভাপতি। সে এখন ভিজিডির কার্ড নিয়েও বানিজ্য করবে বলে আমরা সন্দিহান।সম্পাদক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা শিক্ষক সমিতির আহবায়ক হযরত আলীর অনুসারী। আর সভাপতি মুস্তাফিজুর তার বিপরীতে কাজ করে।

হযরত আলী জানান, সভাপতি মুস্তাফিজুরের কোন লোকজন নাই। ওয়ার্ড পর্যায়ে সম্পাদকের লোকজন রয়েছে। আমি একসাথে বসে সবকাজ করার কথা বলেছিলাম। কিন্তু সভাপতি ২৫৫ টি কার্ডের বিপরীতে অর্ধেক কার্ড নিবেন। এটা তার অসৎ উদ্দেশ্য। ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী জানান, ইউপি বিএনপিকে ২৫৫ টি কার্ড দেয়া হয়েছিল। কিন্তু তাদের নিজেদের দ্বন্দ্বের কারনে তালিকা প্রস্তুত করা যায়নি। হয়তোবা লটারির মাধ্যমে সমাধান হতে পারে। প্রতিটি ইউনিয়নের তালিকা প্রস্তুত হয়ে গেছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সাথে মোবাইলে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ইউএনও স্যার আসলে আজ লটারির মাধ্যমে সমাধান করা হবে। রাজনৈতিক সরকার নেই আপনি বলেছিলেন ইউনিয়ন কমিটি এসব তালিকা করবে, কিন্তু বিএনপির নেতারা কিভাবে কার্ড পায় জানতে চাইলে তিনি জানান, ইউপি চেয়ারম্যান সমন্বয় করতে পারেন। সমস্যা হলে সমাধানের পথও রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সরকারি মোবাইলে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31