ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ঐতিহ্যবাহী সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির সভাপতি রফিক আলম। সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যর সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা,অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, ক্রীড়া সম্পাদক সৌমেন্দ্রনাথ মন্ডল ও কার্যনির্বাহী সদস্য মিলন শেখ।
সভায় প্রেসক্লাবের নানা বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এরমধ্যে প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন, গঠনতন্ত্র সংশোধনের সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজাকে আহবায়ক এবং দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলুকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, কার্যনির্বাহী কমিটির সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য।
এছাড়াও ক্লাবের এজিএম করা এবং তারিখ নির্ধারণ করা হয়। সেইসাথে সিটি প্রেসক্লাবের সদস্য সংগ্রহের মেয়াদ আরো একমাস বৃদ্ধি এবং মাসিক চাঁদা জনপ্রতি পঞ্চাশ টাকা করার সিদ্ধান্ত হয়। সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য তারিক হায়দার মিঠু ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিহিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রæত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


