IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে প্রকল্প পরিচিতি সভা

তানোরে প্রকল্প পরিচিতি সভা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ‘‘ জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন’’ প্রকল্প’র উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের মিলনায়তন কক্ষে এ জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথাভাবে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার-দায়বদ্ধ জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়ন এ সভার অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও লিয়াকত সালমান। উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ হোসেন খান, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ হাবিবা খাতুন, ডাসকোর প্রোগ্রাম ডাইরেক্টর জনাব জাহাঙ্গীর আলম খান, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ,সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ, নাগরিক সমাজের প্রতিনিধি ও আদিবাসী প্লাটফর্মেও সদস্যগন এ সভায় অংশগ্রহন করেন।

অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও লিয়াকত সালমান বলেন, স্থানীয় পর্যায়ে এবং উপজেলা সকল স্টেকহোন্ডারদের এ প্রকল্পে সর্বত্মক সহযোগিতার আহবান জানান।তিনি আরো বলেন, এ প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সরকার পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কি ধরনের সহযোগিতা লাগতে পারে এ বিষয়ে আরো সুস্পষ্ট উল্লেখ থাকলে প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা অনেক সহজ হবে।

ডাসকো ফাউন্ডেশন রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী ও চারঘাট উপজেলার ১৮টি ইউনিয়নে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন’’ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। যা ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৭ মেয়াদে চলমান থাকবে। বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর আর্থিক সহযোগিতায় এবং জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহাযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের জলবায়ূ ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার দায়বদ্ধ-জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়নে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরী ও বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের অধীনে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি জাতীয় পর্যায়ে এডভোকেসি কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ডাসকো ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী সুদেশ চন্দ্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31