IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘‘মি টু’-এর পর লক্ষণীয় পরিবর্তন এসেছে বলি ইন্ডাস্ট্রিতে’

‘‘মি টু’-এর পর লক্ষণীয় পরিবর্তন এসেছে বলি ইন্ডাস্ট্রিতে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বলিউড যাকে চিনেছিল দঙ্গল হিসেবে। এবার সেই অভিনেত্রী ‘মেট্রো ইন দিনো’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শুটিং সেটে যৌন নির্যাতন, কাস্টিং কাউচসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

ফাতিমা সানা বলেন, ‘মি টু আন্দোলনের পর একটি লক্ষণীয় পরিবর্তন এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। মানুষ এখন এ বিষয়টিতে ভীত বোধ করেন। তবে ইন্ডাস্ট্রিকে আরও অনেক দূর যেতে হবে। তিনি বলেন, এটি এমন নয় যে, সিনেমা ইন্ডাস্ট্রি খারাপ। যে ঘটনা ঘটেছে, তা কেবল কারও কারও সঙ্গে ঘটছে। এমনকি তা অনেক সময় কথোপকথনের মাধ্যমেই ঘটেছে।

ফাতিমা সানা শেখ সবসময় খোলাখুলিভাবে কথা বলতে পছন্দ করেন। এ ব্যাপারে ব্যতিক্রম নন। অভিনেত্রী বলেন, প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এটি (যৌন নির্যাতন) বিদ্যমান। তবে এখন অভিযোগ আগের চেয়ে বেশি গুরুত্বসহকারে নেওয়া হয়। আপনি কারও সঙ্গে কাজ করছেন, আপনি সিনেমার জন্য ঘনিষ্ঠ হয়ে উঠছেন; কিন্তু তারপরও আপনি বুঝতে পারেন না, সম্পর্কগুলো কীভাবে কাজ করে। এরপর আছে ক্ষমতার ব্যবহার। তিনি বলেন, নারীরা এখন জনসমক্ষে তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে পারেন। সেই পরিবর্তন এসেছে।

ফাতিমা সানা শেখ বলেন, এটি একটি পুরুষশাসিত শিল্প। তবে মি টুর পর নারীরা এ বিষয়ে কথা বলতে পারেন। আপনি কেন একজন অভিনেতার সঙ্গে এমন করলেন, আপনাকে সেই জবাবদিহি করতে হবে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি অস্বস্তিকর অবস্থার ভেতর দিয়ে গেছেন। তবে সেটে তিনি কখনো সরাসরি যৌন অসদাচরণের মুখোমুখি হননি।

উল্লেখ্য, আগামী ৪ জুলাই সানা শেখ অভিনীত ‘মেট্রো ইন দিনো’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। সানা শেখ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, সারা আলি খান, আদিত্য রায় কাপুর, আলি ফজল, নীনা গুপ্তা, অনুপম খের প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31