IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশার জালুয়ার রাস্তায় যানবাহন সহ পথচারীদের চরম দূর্ভোগে,দেখার কেউ নাই

পোরশার জালুয়ার রাস্তায় যানবাহন সহ পথচারীদের চরম দূর্ভোগে,দেখার কেউ নাই

ধূমকেতু প্রতিবেদক, এম রইচ উদ্দিন. পোরশা : নওগাঁর পোরশার জালুয়ার রাস্তায় যানবাহন সহ পথচারীদের চলাচলে বছরের পর বছর দূর্ভোগ পেহাতে হচ্ছে। ৩.২ কিলোমিটার রাস্তাটি পাকা করণ না করায় চরম বিপাকে পড়েছে স্থানীয় জনগণ।

উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জালুয়ার মোড় সরাইগাছি-আড্ডা রাস্তার সংযোগ হইতে পূর্বগ্রাম মোড় পর্যন্ত রাস্তাটি দিয়ে চলাচল করতে সংশ্লিষ্ট ইউনিয়নের একাধীক গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৫ নং ওয়ার্ডের একমাত্র গুরুত্বপুর্ণ গ্রামীণ এই রাস্তাটি প্রতিবছর বর্ষায় যানবাহন সহ জনগণের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্ষায় একাধিক স্থানে সৃষ্টি হয় বড়বড় গর্তের। এবারও এর কোন ব্যতিক্রম হয়নি। চলতি আম মৌসুমে রাস্তাটি দিয়ে ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন চলাচল করার কারনে বর্তমানে বড় ধরনের খানাখন্দের সৃষ্টি হয়েছে।

এ রাস্তা দিয়ে নিয়মিত ভাবে সারাবছর চার্জার ভ্যান, ব্যাটারি চালিত ভ্যান, ভটভটি, ট্রাক্টর, পাওয়ারটলি সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বর্ষায় রাস্তাটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ার কারনে পানি জমে কাঁদাময় হয়ে যাওয়ার কারনে এসব যানবাহন চলাচল করতে পারছে না। রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে।

এছাড়াও রাস্তাটি দিয়ে পোরশা উচ্চ বিদ্যালয়, পুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পোরশা বড় মাদ্রাসা ও তালিমুন্নেছা মহিলা মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীরা যাতয়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাঁদাময় হয়ে পানি জমে থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থরাসহ স্থানীয় লোকজন চলাচল করতে পারছেনা। এলাকার জনসাধারনের পোরশা বাজারে যাতায়াতের সহজ হওয়ায় রাস্তাটি দিয়ে বারিন্দা, তাইতোড়, সহড়ন্দ, বড়রনাইল, শেখপাড়া সহ বিভিন্ন গ্রামের মানুষদের পোরশা বাজারে নিয়মিত চলাচল করেন। পোরশা বাজারে যাতায়াতের সহজ কোন রাস্তা না থাকায় দিনের বেলায় খুব কষ্ট করে যানবাহন চলাচল করলেও রাতে এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করে না। এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনাও ঘটে এবং দির্ঘ্য সময় কাদায় পড়ে থাকতে দেখাগেছে।

আর প্রতিবছর বর্ষা মৌসুমে এ অবস্থার সৃষ্টি হয়। ফলে সহজ চলাচলের জন্য দ্রুত রাস্তাটি পাকা করণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ শাহ্, জালুয়া গ্রামের মহিউদ্দিন, রমজান আলী, পূর্বগ্রামের নুরুল হক সহ অনেকেই জানান, উপজেলার প্রাণকেন্দ্র পোরশায় বসবাস করলেও আমরা চরম অবহেলায় বসবাস করি। কারন গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ গুরুত্বপুর্ণ রাস্তাটি এখনো পর্যন্ত পাকা করণ করা হয়নি। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সংশ্লিষ্ট কতৃপক্ষ উপজেলার বিভিন্ন বড় রাস্তা সহ অনেক ছোটখাট রাস্তা পাকাকরণ করলেও এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণ করছেনা।

স্থানীয় কতৃপক্ষ বেশ কয়েকবার মেপে গেলেও অদৃশ্য কারণে রাস্তাটি পাকা হচ্ছেনা। ফলে সংশিষ্টদের অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনো বেহাল দশায় পড়ে আছে। তারা রাস্তাটি দ্রুত পাকা করণ এবং সংশ্লিষ্ট এলাকাবসাীর এটা দির্ঘ্যদিনের দাবি বলে তারা জানান।

এবিষয়ে জানতে চাইলে পোরশা এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম জানান, তারা রাস্তাটি সরজমিনে দেখেছেন। এটি তেঁতুলিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটি দ্রুত পাকা করণের জন্য তারা উপজেলা শহর (নন্-মিউনিসিপ্যাল) মাষ্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় একটি প্রাক্কলন তৈরী করে গত ১১ নভেম্ব/২৪ তারিখ ৪৬.০২.৬৪৭৯.০০০.৯৯.০০১.২৪-৭৪৮ স্মারকে একটি পত্র উর্দ্ধতন কতৃপক্ষ বরাবর প্রেরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে ১২/১১/২০২৪ইং তারিখ ৪৬.০২.৬৪০০.০০.০০১.২৪-৩৯৭৯ স্মারকে নওগাঁ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ ঢাকায় প্রকল্প পরিচালক উপজেলা শহর (নন্-মিউনিসিপ্যাল) মাষ্টার প্রøান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এ একটি পত্র প্রেরণ করেছেন বলে তারা অনুলিপি পেয়েছে বলে জানান। প্রকল্প পরিচালক অনুমোদন দিলে রাস্তাটির কাজ দ্রুত শুরু হবে বলে তিনি আশা করছেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31