ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উঠান বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ী গ্রামের একটি আমবাগানে এনসিপির জেলা কমিটি আয়োজনে এ উঠানে বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির যুগ্ন সমন্বয়ক আবু মাসুদ। প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক মনিরা শারমিন।
বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির শ্রমিক উইংয়ের সমন্বয়ক মনিরুল ইসলাম,কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল নেহাল,এনসিপির রাজশাহী জেলা কমিটির যুগ্ন সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজুসহ অন্যরা।


