IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মাদ্রাসা শিক্ষার্থীদের কৃতিত্বে উজ্জ্বল আমলাকৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মাদ্রাসা শিক্ষার্থীদের কৃতিত্বে উজ্জ্বল আমলাকৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : দেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঘিরে যখন নানা বিতর্ক, তখন সেই বিতর্ককে ছাপিয়ে এক অনন্য নজির স্থাপন করলেন আমলা হাফেজিয়া ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীরা। কুষ্টিয়া জেলা উলামা পরিষদের তত্ত্বাবধানে হিফজুল কুরআন কেন্দ্রীয় পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে তারা প্রমাণ করলেন—তাদের শিক্ষা ও দক্ষতা কোনভাবেই পিছিয়ে নেই মূলধারার শিক্ষার্থীদের তুলনায়।

শনিবার (২৮ জুন) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা হাফেজিয়া ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয় এসব শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি হাফেজদের সংবর্ধনা জানানো হয়। একইসাথে মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল আজম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, এলাকার বিশিষ্টজন মো. রুহুল ইসলাম খান, অঞ্জনগাছী মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা শিহাবুর রহমান, ছাতিয়ান সাতকামড়া মহিলা মাদ্রার মুহতামীম মাওলানা আরিফুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন আমলা হাফেজিয়া ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার সভাপতি মো. হাসমত আলী, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমান, কমিটির সদস্য মো. মিলন হোসেনসহ মাদ্রাসার শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, হিফজুল কুরআনে এ+ প্রাপ্ত ছাত্ররা শুধু কুরআনের আলো বুকে ধারণ করছে না, বরং তারা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নৈতিক ও মানবিক ভিত্তি গড়ে দিচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীরা আজ যেভাবে নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে এগিয়ে যাচ্ছে, তা পুরো জাতির জন্য গর্বের বিষয়।

বক্তারা আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের এই কৃতি হাফেজরাই আগামীর নৈতিক সমাজের স্থপতি হবে।

অনুষ্ঠান শেষে কুষ্টিয়া জেলা উলামা পরিষদের তত্ত্বাবধানে হিফজুল কুরআন কেন্দ্রীয় পরীক্ষায় এ+ প্রাপ্ত হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। একইসাথে প্রথম সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

এই আয়োজন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করেছে এবং প্রমাণ করেছে—সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা, সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় মাদ্রাসার শিক্ষার্থীরাও দেশের গর্ব হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31