IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বিগত বছরের ধারাবাহিকতায় বাঘায় হিজরি নববর্ষ (১৪৪৭) বরণ

বিগত বছরের ধারাবাহিকতায় বাঘায় হিজরি নববর্ষ (১৪৪৭) বরণ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : কালের পরিক্রমায় বাংলা-ইংরেজি সালের মতো ফিরে আসে হিজরি নববর্ষ। হিজরি সনের প্রথম মাস, মহররম মাস মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র মাস হিসেবে বিবেচিত। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসবসহ সব ক্ষেত্রেই মুসলিম উম্মাহ হিজরি সনের অনুসারী। মুসলিম জীবনে সন ও তারিখের গুরুত্ব অনস্বীকার্য। মুসলিম উম্মাহর তাহজীব-তামাদ্দুন ও ঐতিহ্যের ভিত্তি সম্পৃক্ত। রোজা, হজ, ঈদ, শবেবরাত, শবে মিরাজ, ঈদে মিলাদুন্নবীসহ ইসলামের বিভিন্ন বিধি-বিধান হিজরি সনের উপর নির্ভশীল। তবে দুঃখজনক হলেও সত্য, হিজরি সনের গুরুত্ব বেশি হলেও বাংলা ও ইংরেজি সনের মতো জাঁকজমকতা নেই। কিন্তু হিজরি নববর্ষকে গুরুত্ব সহকারে পালন করাই মুসলমানদের কাম্য।

রাজশাহীর বাঘায় বিগত বছরের ধারাবাহিকতায় এবারেও গৌরবময় হিজরি সনের ১২ টি মাসের তাৎপর্য তুলে ধরে হিজরি নববর্ষ-১৪৪৭ এর বর্ষবরণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭-৬-২০২৫) বাঘা সদরে বাদশা কপি হাউজে এর আয়োজন করা হয়। বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে বাদ এশা দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে গৌরবময় হিজরি সনের তাৎপর্য ও গুরুত্বসহ সচেনতা বৃদ্ধির লক্ষে হিজরি মাস,দিন তারিখের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।

পরে সুখ, শান্তি-সম্বৃদ্ধি কামনায়, আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনজারুল ইসলাম। উপস্থিত ছিলেন- প্রভাষক নবাব আলী,প্রভাষক আব্দুল হানিফ মিঞা,প্রভাষক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম,বিশিষ্ট ব্যবসায়ী আক্কাছ আলী,সাংবাদিক গোলাম তোফাজ্জল কবীর মিলন, সাংবাদিক সাইদুল ইসলাম,সাংবাদিক আব্দুল হামিদ মিঞা,সাংবাদিক জহরুল ইসলাম,অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম মিঞা, বাদশা আলমগীর, পল্লী চিকিৎসক হাবিবুর রহমান,হাফেজ ফয়সাল আযম ও মিশেলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, হিজরি সনের তাৎপর্য ও গুরুত্বসহ সচেনতা বৃদ্ধির লক্ষে বিগত ১৪ বছর আগে (হিজরি-১৪৩৩) নববর্ষ পালনে উদ্যোগ নেন,বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা। ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনে ব্যাপক জাঁকজমকতা ছাড়াই দিবসটি উদযাপন হয়ে আসছে। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31