IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> বিয়ের এক বছর পার, মাতৃত্বের জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোনাক্ষী

বিয়ের এক বছর পার, মাতৃত্বের জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোনাক্ষী

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী ও অভিনেতা জাহির ইকবালের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। বছর ঘুরতেই না ঘুরতেই ফের আলোচনায় এলেন অভিনেত্রী। বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে মা হতে চলেছেন সোনাক্ষী। ভক্ত-অনুরাগীদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী।

সত্যি কি সোনাক্ষী সিনহা মা হতে চলেছেন? বিয়ের পর থেকেই এই প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী। ঘরোয়া পরিবেশে বিয়ে করেছিলেন তিনি। তাই এই প্রশ্ন আরও বেশি জোরালো হয়ে উঠেছে। সম্প্রতি এ দম্পতির বিয়ের এক বছর পূর্ণ হলো। আর তাতেই নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে অভিনেত্রীকে।

সোনাক্ষীর বলেন, তিনি বরাবরই হই-হুল্লোড়ের চেয়ে শান্তি বেশি পছন্দ করেন। ব্যক্তিগত জীবন নিয়ে তার অতিরিক্ত হইচই পছন্দ নয়। তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এই উন্মত্ততা বন্ধ করার একটি রাস্তা আমি খুঁজে বের করেছি। পর্দার বাইরে আমি খুবই শান্তিপূর্ণ একটা জীবনযাপন করি। কাজের বাইরে আমি শুধু শান্তিতে থাকতে চাই।

ভিন্নধর্মে বিয়ে করার কারণেও সোনাক্ষীকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এসব নিয়ে অভিনেত্রী বলেন, আপনি যা-ই করুন, লোকে কিছু না কিছু বলবেই। আমি সাদা রঙের পোশাক পরলে, লোকে বলবে— ওটার রং কালো। আপনি যা-ই করবেন, তার বিরোধিতা ঠিক কেউ না কেউ করবে। তাই এই ছোট ছোট গুঞ্জনে পাত্তা দেওয়া যাবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তারা। বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তারা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ের সাজেও ছিল না আতিশয্য। বিবাহপরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরতে শুরু করেন দুজনই। কিন্তু জাহির ইকবালের সঙ্গে সাত বছরের সম্পর্কের পর বিয়ে করলে সোনাক্ষী নানান আলোচনা-সমালোচনা হয়। আর ভিন্নধর্মের ছেলে বলে প্রথমে সম্পর্ক মেনে নিতে চায়নি তার পরিবার। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জাহির কেউ-ই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31