ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : হাসপাতাল চত্বরেরসৌন্দর্য বৃদ্ধির জন্য রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে ফুল সহ অন্যান্য চারাগাছ রোপন করছেন, উপজেলা প্রানি সম্পদ অফিসার ডা: কে.এম. ইফতেখারুল ইসলাম। ৩০জুন সকাল ১১টায় উপজেলা প্রাণী সম্পদ অফিসে কর্মরত সকলের সহযোগিতায় বিভিন্ন জাতের ফুল ও অনান্য চারাগাছ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: ইসারাতুজ্জাহান ইমা সহ আরো অনেকে।
এ সময় সাংবাদিকের এক প্রশ্নে ডাক্তার কে,এমন ইফতেখারুল ইসলাম জানান আমি এখানে যোগদান করার পর এই হাসপাতালকে দালাল মুক্ত করেছি এবং সর্বাত্মক সেবা দেওয়ার জন্য সবাইকে নির্দেশ দিয়েছি, কোন সেবা গ্রহীতা যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য হাসপাতালের সকলকে নির্দেশ দেওয়া হয়েছে এর ব্যতয় ঘটলে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


