IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> অর্ধাহার-অনাহারে দিন কাটে রফিকুল-রেহেনা অসুস্থ দম্পতির

অর্ধাহার-অনাহারে দিন কাটে রফিকুল-রেহেনা অসুস্থ দম্পতির

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : নিজেদের নেই কোন সন্তান। বাস করেন টিনের বেড়ার একটি খুপরি ঘরে। সেই ঘরে যন্ত্রণায় কাতরাচ্ছেন অসুস্থ স্বামী-স্ত্রী। চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই তাঁদের। অর্ধাহার-অনাহারে কাটছে দিন। বেঁচে থাকাই যেন দুর্বিষহ রফিকুল-রেহেনা দম্পতির। তাদের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের গুন্দইল গ্রামে।

সাম্প্রতি রফিকুল-রেহেনা দম্পতির বাড়িতে গিয়ে দেখা যায় এ করুণ দৃশ্য। রফিকুল ইসলাম (৪৫) ও রেহেনা খাতুন (৪৫) দম্পতির নিজের বলতে আছে ২ শতক জায়গার উপর একটি খুপরি টিনের বেড়ার ঘর। রফিকুল ইসলাম কাঠ মিস্ত্রীর কাজ করতেন। সেই টাকায় সংসার চালাতেন তারা। রেহেনা খাতুন অনেক আগে থেকেই অসুস্থ। চলাফেরা করতে পারে না। দুই বছর আগে রফিকুল ইসলামের হার্ট অ্যাটাক হয়। পরে হাত-পা অসাড় হয়ে যায়। এরপর থেকে মানুষের কাছে হাত পেতে যা পায় তা দিয়ে চলতো সংসার। এখন অসুস্থতা বেড়ে যাওয়ায় ঘর থেকে বেড় হতে পারছেন না এই দম্পতি। অন্যের দয়া কোন দিন খাওয়া জুটছে আবার কোন দিন না খেয়ে কেটে যায় দিন। টাকার অভাবে করাতে পারছেন না চিকিৎসা।

রফিকুল ইসলাম বলেন, যখন আমি ভালো ছিলাম তখন কাজ করেছি স্ত্রীর চিকিৎসা করিয়েও সংসার চালাতে পারতাম। আমি প্রায় দুই বছর হলো বিছানায় পরে আছি। আমাদের কোন দিন পেটে ভাত যায় আবার কোন দিন না খেয়ে থাকতে হয়। চিকিৎসা কিভাবে করাবো? সরকারি কোন সুযোগ সুবিধা আমরা পাই না। প্রতিবেশীরা আর কয় দিন দেখবে? আল্লাহ আমাদের কোন সন্তান দেয়নি। আগামী দিনগুলো কিভাবে যাবে তা জানি না।

রফিকুল ইসলামের প্রতিবেশী নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক সবুজ কুমার সরকার বলেন, রফিকুলের বাড়ির উপর দিয়ে আমি চলাচল করি। ওই দুই জনের কষ্ট দেখলে খুব খারাপ লাগে। আমি চেষ্টা করি তাদের সাহায্য করার। তাদের চিকিৎসা ও খাওয়া-দাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন। সরকারি সুযোগ সুবিধা পেলে তাদের জন্য ভালো হয়।

নন্দীগ্রাম পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. লায়লা আঞ্জুমান বানু বলেন, আমি তাদের বিষয়ে শুনেছি। আমি রফিকুল ইসলামের বাড়িতে যাবো। পৌরসভার পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31