IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ফার্মেসীর আড়ালে চলছে মাদক ব্যবসা,মাদকসহ আটক ৫

রাজশাহীতে ফার্মেসীর আড়ালে চলছে মাদক ব্যবসা,মাদকসহ আটক ৫

ধূমকেতু প্রতিবেদক : মাদকে সয়লভ রাজশাহীর অলিগলি।হাত বাড়ালেই সহজেই পাওয়া যায় মাদক।মুদি দোকান থেকে ফার্মেসি সব খানেই বিক্রি হচ্ছে মাদক।এর ফলে অধিকাংশ যুবক আসক্ত হচ্ছে মাদকে।ধ্বংস হচ্ছে উঠতি বয়সের কিশোর কিশোরীরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই সন্ধ্যা সোয়া ৭টায় জেলার তানোর থানাধীন কালিগঞ্জ বাজার এলাকায় একাধিক ফার্মেসিতে অভিযান চলিয়ে র‍্যাব জব্দ করে বেশ কিছু মাদক, সাথে আটক করে ৫ ফার্মেসি মালিককে।

আটককৃতরা হলেন—তানোর থানার মাসিন্দা গ্রামের হাজী মেছের আলীর ছেলে ময়েজ উদ্দিন(৭৩),ময়েজ উদ্দূূীনের ছেলে খোকন (৩৫), রিয়াজ উদ্দীনের ছেলে মো. হাফিজুর রহমান (৩৫),রাইতান বড়শো গ্রামের . সাইদুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন (২৬), এবং ওহাব আলীর ছেলে
মো. ছারু খান (২৯)।

এসময় ফার্মেসী থেকে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং ৪১ হাজার ৩০০ টাকা নগদ অর্থ জব্দ করে র‍্যাব সদস্যরা।

র‍্যাব জানায়,র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, স্থানীয় মাসিন্দা গ্রামের মো. ময়েজ উদ্দিন তার ওষুধের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছেন।এরপর র‍্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালায়।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য।তারা দীর্ঘদিন ধরে তানোর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।বিশেষ করে ফার্মেসীর বৈধ অনুমতির আড়ালে ট্যাপেন্টাডল ও ফেন্সিডিলের মতো মাদকদ্রব্য মজুদ ও বিক্রি করছিল তারা।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট অভিযোগ ছিল।
ঘটনার পর তাদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31