IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ডাইনি সন্দেহে ভারতে পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা

ডাইনি সন্দেহে ভারতে পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলায় ডাইনি বিদ্যা চর্চার অভিযোগ তুলে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতে পূর্ণিয়ার তেতগামা গ্রামে এ মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহতদের মৃতদেহ আগুনে পোড়ানোর পর পাশের একটি জলাশয়ে ফেলে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়।

পুলিশ জানায়, নিহতরা আদিবাসী ওরাঁও সম্প্রদায়ের সদস্য। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঝাড়ফুঁক ও লোকজ চিকিৎসা নিয়ে বিরোধ থেকেই এ হামলার সূত্রপাত। নিহত বাবুলাল ওরাঁও এসব চর্চার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। সম্প্রতি একই গ্রামের রামদেব ওরাঁওয়ের পরিবারে একটি শিশুর মৃত্যু এবং অপর একজন অসুস্থ হয়ে পড়ার পর বাবুলালের পরিবারের ওপর ডাইনি চর্চার অভিযোগ উঠে। এরপরই ঘটে গণপিটুনির ঘটনা।

প্রথমে পাঁচজনকে নির্মমভাবে মারধর করা হয়, তারপর তাদের ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ এখন তদন্ত করছে, তারা আগুন লাগানোর সময় জীবিত ছিলেন কিনা। নিহতদের মধ্যে একজন কিশোর সেদিন বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যায়। পরে সে পুলিশকে খবর দেয় এবং চারজন প্রধান অভিযুক্তের নাম জানায়, যাদের মধ্যে তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ণিয়া শহরের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) পঙ্কজ কুমার শর্মা বলেন, “এই হত্যার সঙ্গে ঝাড়ফুঁক ও ডাইনি বিদ্যার সংশ্লিষ্টতা রয়েছে বলে আমরা ধারণা করছি। তবে তদন্ত চলছে। আমরা মনে করছি, পুরো গ্রামই হয়তো এই ঘটনার সঙ্গে জড়িত। অভিযুক্তদের ধরতে তল্লাশি অব্যাহত রয়েছে।”

ঘটনার নিন্দা জানিয়ে বিহারের বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “পূর্ণিয়ায় একই পরিবারের পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। বিহারে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে।”

পূর্ণিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য রাজেশ রঞ্জন বলেন, “আমরা যখন মহাকাশে মঙ্গল অভিযানে এগিয়ে যাচ্ছি, তখন এখানে মানুষ ডাইনি সন্দেহে গণহত্যা চালাচ্ছে— এটা অত্যন্ত লজ্জাজনক।”

বিহার কংগ্রেস সভাপতি রাজেশ কুমার বলেন, “বিহারে গরিব, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কেউই এখন আর নিরাপদ নয়। এটি স্পষ্টত একটি জঙ্গলরাজ।”

এ ঘটনাটি ভারতের গ্রামীণ সমাজে কুসংস্কার ও ডাইনি সন্দেহে সহিংসতার ভয়াবহ বাস্তবতা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। পুলিশের কঠোর তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন মানবাধিকারকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31