IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> হত্যার ২৪ ঘণ্টা ঘন্টার মধ্যে ৭ হত্যাকারীকে আটক করেছে র‌্যাব ৫

হত্যার ২৪ ঘণ্টা ঘন্টার মধ্যে ৭ হত্যাকারীকে আটক করেছে র‌্যাব ৫

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ৭ ভাই-ভাতিজা মিলে লোহার হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

৮ জুলাই মঙ্গলবার দিবাগত গভীর রাতে দিনাজপুরের নবাবগঞ্জের হায়াতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের মাত্র ২৪ ঘণ্টা আগে এই হত্যার ঘটনা ঘটে।৯ জুলাই বুধবার সকালে র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতার কৃতরা হলেন, মৃত আব্দুস সামাদের ছেলে আশরাফুল ইসলাম (৬০), মফিজুল ইসলাম (৫০) ও সাদ্দাম হোসেন (৩৭), আশরাফুল ইসলামের ছেলে আকবর আলী (২৮) ও বাবর আলী (১৯), মফিজুল ইসলামের ছেলে মো. হানিফ (২৯) ও রমজান আলী (২০)। জেলার গোদাগাড়ী উপজেলার দেলশাদপুর শিয়ালমারা ও নারায়নপুর এলাকায় তাদের বাসা। আর নিহতের নাম মনিরুল ইসলাম (৪৭)। তিনি ওই এলাকার ডেকোরেটর ব্যবসায়ী।

র‌্যাব জানায়, রোববার (৬ জুলাই) বিকেল ৪টার সময় মনিরুল জমি সংক্রান্ত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে তিনি গোদাগাড়ীর আইহাই গ্রামস্থ সাগরা মোড়ে পৌঁছালে গ্রেফতার ৭ আসামিসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন পূর্বপরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে হাতে হাতুড়ি, বাঁশের লাঠি, লোহার রডসহ মনিরুলকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় মনিরুল গালিগালাজ করতে নিষেধ করলে তারা বাঁশের লাঠি, হাতুড়ি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মাথায়, হাতে ও পিঠে, বুকের ওপরেসহ ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারিভাবে মারপিট করে। এতে রক্তাক্ত জখম হন মনিরুল। তাকে গ্রামের অন্যান্য লোকজন বাঁচাতে গেলে তাদেরকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায় আসামিরা।

র‌্যাব আরও জানায়, পরবর্তীতে স্থানীয় লোকজন মনিরুলকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে হাসপাতালে তিনি মারা যান। নারকীয় এ হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আসামিরা সুকৌশলে নিজেদেরকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রাখার চেষ্টা করে।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক ঢাকা মেইলকে বলেন, আসামিদের গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে হত্যা মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই দিনাজপুরে আমাদের অভিযান পরিচালিত হয়। সেখান থেকে প্রধান আসামিসহ এজহারভুক্ত ৭ জনকে আমরা গ্রেফতার করেছি। আসামিদের গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে র‌্যাব সর্বদা সোচ্চার থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31